Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, যেসব লোক কল্যাণের চাবিকাঠি, অধ্যায়-১,অনুচ্ছেদ-২১

 

#ইবনে_মাজাহ,

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

মুকাদ্দিমা (ভূমিকা)

অনুচ্ছেদঃ ২১

بَابُ مَنْ كَرَهَ أَنْ يُوطًا عَقِبَاهُ

যে ব্যক্তি তার পেছনে পেছনে অন্যের চলাকে অপছন্দ করে।


٢٤٤ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا سُوَيْدُ بْنُ عَمْرِهِ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ ثَابِتِ عَنْ شُعَيْبِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَمْرِهِ عَنْ أَبِيْهِ قَالَ مَا رُنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأكل من كان قَط وَلاَ يَطاً عَقِبَيْه رَجُلان .


২৪৪। আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো গদিতে হেলান দিয়ে আহার করতে দেখা যায়নি এবং দুইজন লোকও তার পেছনে চলতো না ।

١١٢٤٤) - قَالَ أَبُو الحَسَنِ وَحَدَّثَنَا حَازِمُ بْنُ يَحْى ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الحَجاج السَّامِي ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ قَالَ أَبُو الحَسَنِ وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَصْرِ الهَمْدَانِيُّ صَاحِبُ القَفِيزِ ثَنَا مُوسَى ابْنُ إِسْمَاعِيلَ ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ


২৪৪ (ক)। আবুল হাসান বলেন, হাযেম ইবনে ইয়াহইয়া-ইবরাহীম ইবনুল হাজ্জাজ-হাম্মাদ ইবনে সালামা (রাঃ) থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। আবুল হাসান বলেন, ইবরাহীম ইবনে নাদর হামদানী সাহিবুল কাফীয-মূসা ইবনে ইসমাঈল-হাম্মাদ ইবনে সালামা (রাঃ) থেকে অনুরূপ বর্ণিত হয়েছে।

ثَنَا أَبُو المُغِيرَةِ ثَنَا مُعَانُ بْنُ رَفَاعَةَ حَدَّثَنِي عَلَى ٢٤٥ - حَدَّثَنَا مُحَمد بن يحي . بْنُ يَزِيدَ قَالَ سَمِعْتُ القَاسِمَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يَحَدِثُ عَنْ أَبِي أُمَامَةَ قَالَ مَرَّ النَّبِيُّ في يوم شديد الخَر نَحْوَ بَقيعُ الْغَرْقَد وَكَانَ النَّاسُ يَمْشُونَ خَلفَهُ فَلَمَّا سَمِعَ صَوْتَ النِّعَالِ وَقَرَ ذَلِكَ فِي نَفْسِهِ فَجَلَسَ حَتَّى قَدَّمَهُمْ أَمَامَهُ لِئَلَّا يَقَعَ فِي نَفْسِهِ شَيْ مِنَ الكَبْرِ .


২৪৫ । আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রচণ্ড গরমের দিনে বাকীউল গারকাদ নামক স্থানের দিকে বের হলেন । লোকেরা তাঁর পেছনে হেঁটে যাচ্ছিল। তিনি জুতার আওয়াজ শুনতে পেলে বিষয়টি তাঁর মনে অপ্রিয় লাগলো। তিনি বসে পড়লেন, যাতে লোকেরা তাঁর আগে চলে যায়, যাতে তাঁর অন্তরে বিন্দুমাত্র অহমিকা জাগ্রত না হয় ।

٢٤٦ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنِ الْأَسْوَدِ بْنِ قَيْسٍ عَنْ تبيح العنزي عَنْ جَابِرِ بْن عَبْدِ اللهِ قَالَ كَانَ النَّبِى إِذَا مَشَى مَشَى أَصْحَابُهُ أمَامَهُ وَتَرَكُوا ظَهْرَهُ المَلائِكَة


২৪৬। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তখন তাঁর সাহাবীগণ তাঁর আগে আগে চলতেন এবং তাঁর পেছনের দিক ফেরেশতাদের জন্য ছেড়ে দিতেন ৷

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.