Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, জ্ঞানার্জনকারীদের উপদেশ দান, অধ্যায়-১,অনুচ্ছেদ-২২

#ইবনে_মাজাহ, জ্ঞানার্জনকারীদের উপদেশ দান, অধ্যায়-১,অনুচ্ছেদ-২২

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

মুকাদ্দিমা (ভূমিকা)

অনুচ্ছেদঃ ২২

بَابَ الْوُصَاةِ بِطَلَبَةِ العلم

জ্ঞানার্জনকারীদের উপদেশ দান


٢٤٧ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارث بن راشد المصْرِئُ تَنَا الْحَكَمُ بْنُ عَبْدَةَ عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِي عَنْ أَبِي سَعِيدِ الخُدْرِي عَنْ رَسُول الله صلى الله عليه وسلم قَالَ سَيَاتِبَكُمْ أَقْوامُ يطلبون العلم فإذا رَأَيْتُمُوهُمْ فَقُولُوا لَهُمْ مَرْحَبًا مَرْحَبًا بِوَصِيَّة رَسُول الله صلى الله عليه وسلم وَاقْنُوهُمْ . قُلْتُ لِلْحَكَم مَا اقْنُوهُمْ قَالَ عَلِمُوهُمْ


২৪৭। আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অচিরেই তোমাদের নিকট এলেম শিক্ষার জন্য দলে দলে লোক আসবে। তোমরা তাদের দেখলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশে সুসংবাদ জানাবে এবং তাদের তালকীন দিবে (জ্ঞানদান করবে)। আমি হাকাম (রাঃ)-কে বললাম, আমরা তাদের কি তালকীন দিব? তিনি বলেন, তাদের এলেম শিক্ষা দিবে।


٢٤٨ - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَامر بن زُرَارَةَ ثَنَا الْمُعَلَى بْنُ هِلَالٍ عَنْ اسْمَاعِيلَ قَالَ دَخَلْنَا عَلَى الحَسَن نَعُودُهُ حَتَّى مَلَانَا الْبَيْتَ فَقَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ دَخَلْنَا عَلَى أَبي هُرَيْرَةَ نَعُودُهُ حَتَّى مَلَانَا البَيْتَ فَقَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ دَخَلْنَا عَلَى رَسُول الله صلى الله عليه وسلم حَتَّى مَلَانَا البَيْتِ وَهُوَ مُضْطَجِعُ لجَنْبِهِ فَلَمَّا رَأَنَا قَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ إِنَّهُ سَيَأْتِيْكُمْ أَقْوامُ مِنْ بَعْدِى يَطلُبُونَ العِلْمَ فَرَحِبُوا بِهِمْ وَحَيَوهُم وَعَلِمُوهُم قَالَ فَأَدْرَكْنَا وَالله أَقْوَامًا مَا رَحْبُوا بنَا وَلاحَيُونَا وَلَا عَلِمُونَا الأَ بَعْدَ أَنْ كُنَّا تَذْهَبُ إِلَيْهِمْ فَيَجْفُونَا.


২৪৮। ইসমাইল (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন আমরা আসুস্থ হাসান (রাঃ) কে দেখতে গেলাম, এমনকি আমাদের উপস্থিতিতে ঘর ভর্তি হয়ে গেল। তিনি তার পদদ্বয় গুটিয়ে নিয়ে বলেন, আমরা অসুস্থ আবু হুরায়রা (রাঃ)-কে দেখতে গেলাম, এমনকি আমাদের উপস্থিতিতে ঘর ভর্তি হয়ে গেল । তিনি তার পদদ্বয় গুটিয়ে নিলেন, অতঃপর বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করলাম এবং আমাদের উপস্থিতিতে ঘর ভর্তি হয়ে গেল। তিনি তখন কাত হয়ে শায়িত ছিলেন। তিনি আমাদের দেখে তাঁর পদদ্বয় গুটিয়ে নিলেন, অতঃপর বলেনঃ অচিরেই আমার পরে তোমাদের নিকট দলে দলে লোক আসবে জ্ঞানার্জনের জন্য । তোমরা তাদের স্বাগত জানাবে, তাদের সালাম দিবে এবং এলেম শিক্ষা দিবে। অধস্তন রাবী হাসান (রাঃ) বলেন, আমরা তাদের সাক্ষাত পেয়েছি। আল্লাহ্ শপথ! আমরা তাদের নিকট গেলে তারা আমাদের স্বাগত জানায়নি, আমাদের সালাম করেনি এবং আমাদের এলেম শিক্ষা দেয়নি, বরং আমরা তাদের কাছে পৌঁছলে তারা আমাদের উপর যুলুম করেছে।


٢٤٩ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ الْعَنْقَرَى أَنْبَانَا سُفْيَانُ عَنْ ابِي هَارُونَ الْعَبْدِي قَالَ كُنَّا إِذَا آتَيْنَا أَبَا سَعِيدِ الخُدْرِيِّ قَالَ مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُول الله صلى الله عليه وسلم إِنْ رَسُول الله صلى الله عليه وسلم قَالَ لَنَا إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّهُمْ سَيَأْتُونَكُمْ من أقطارِ الْأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا جَاءُوكُمْ فَاسْتَوْصُوا بِهِمْ خَيْرًا


২৪৯। আবু হারূন আল- আবদী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমরা আবু সঈদ আল খুদরি (রাঃ) এর কছে এলেই তিনি বলতেন। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়াত অনুযায়ী স্বাগতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেনঃ লোকেরা অবশ্যই তোমাদের অনুগামী। অচিরেই পৃথিবীর আনাচে-কানাচে থেকে লোকেরা তোমাদের নিকট দীন শিক্ষার জন্য আসবে। তারা তোমাদের নিকট আসলে তোমরা তাদের ভালো কাজের উপদেশ দিবে।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.