Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, লোকজনকে কল্যাণকর বিষয় শিক্ষাদাতার সওয়াব, অধ্যায়-১,অনুচ্ছেদ-২০

 

লোকজনকে কল্যাণকর বিষয় শিক্ষাদাতার সওয়াব
সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

মুকাদ্দিমা (ভূমিকা)

অনুচ্ছেদঃ ২০

بَابُ ثَوَابِ مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ

লোকজনকে কল্যাণকর বিষয় শিক্ষাদাতার সওয়াব।


۲۳۹ - حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا حَفْصُ بْنُ عُمَرَ عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ عَنْ أَبِيْهِ عَنْ أَبي الدرداء ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْعِيْنَانَ فِي الْبَحْرِ

২৩৯। আবু দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: নিশ্চয় আসমান ও যমীনের অধিবাসীগণ জ্ঞানীর জন্য ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রের মাছরা পর্যন্ত।

٢٤٠ - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ يَحْيَ بْنِ أَيُّوبَ عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ عَنْ أَبِيْهِ أَنَّ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ عَلَّمَ عِلْمًا فَلَهُ أَجْرُ مَنْ عَمِلَ به لا يَنْقُصُ مِنْ أَجْر العامل .


২৪০। মুআয ইবনে আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি জ্ঞানের কথা শিক্ষা দেয়, সে তদনুসারে কর্মসম্পাদনকারীর সমান পুরস্কার পাবে, এতে কর্মসম্পাদনকারীর পুরস্কারে কোনরূপ ঘাটতি হবে না।

٢٤١ - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي كَرِيْمَةَ الْحَرَانِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي عبد الرحيم حدثني زَيْدُ بْن أبي أَنَيْسَةَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَبْدِ اللهِ بن أَبي قَتَادَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم خَيْرُ مَا يُخَلِفُ الرَّجُلُ مِنْ بَعْدِهِ ثَلاث ولدٌ صَالِحٌ يَدْعُو لَهُ وَصَدَقَةً تَجْرِى يَبْلُغُهُ أَجْرُهَا وَعِلَمْ يُعْمَلُ بِهِ مِنْ بَعْدِهِ.


২৪১। আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মানুষ তার (মৃত্যুর) পরে যা কিছু রেখে যায়, তার মধ্যে তিনটি সদাকায়ে জারিয়া যার জিনিস কল্যাণকর: সৎকর্মপরায়ণ সন্তান, যে তার জন্য দোয়া করে, সওয়াব তার কাছে পৌঁছে এবং এমন জ্ঞান যা তার মৃত্যুর পরও কাজে লাগানো যায়৷

٢٤١(١) - قال أبو الحَسَنِ وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ مُحَمَّدُ بْنُ يَزِيدَ بْنِ سَنَانِ الرَّهَاوِيُّ ثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ يَعْنِي آبَاهُ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَبِي أَنَيْسَةَ عَنْ فَلَيْحِ بْنِ سُلَيْمَانَ عَنْ زَيْدِ بْن أَسْلَمَ عَنْ عَبْدِ الله بن أبي قَتَادَةَ عَنْ أَبِيهِ سَمِعْتُ رَسُولَ الله فَذَكَرَ نَحْوَهُ .


২৪১ (ক)। আবুল হাসান আবু হাতেম-মুহাম্মাদ ইবনে ইয়াযীদ ইবনে সিনান রাহাবী-তার পিতা ইয়াযীদ ইবনে সিনান যায়েদ ইবনে আবু উনাইসা-ফুলাইহ্ ইবনে সুলাইমান যায়েদ ইবনে আসলাম-আবদুল্লাহ ইবনে আবু কাতাদা তার পিতা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি...... পূর্বোক্ত (২৪১ নং) হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

٢٤٢ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْن عَطِيَّةَ تَنَا الْوَلِيدُ بْنُ مُسلِم تَنَا مَرْزُوقُ بْنُ أَبِي الْهُدَيْلِ حَدَّثَنِي الزُّهْرِيُّ حَدَّثَنِي أَبُو عَبْدِ اللَّهِ الْأَغَرُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتُه عِلْمًا عَلَمَهُ وَنَشَرَهُ وَوَلَدَا صَالِحًا تَرَكَهُ وَمُصْحَفًا وَرَثَهُ أَوْ مَسْجِداً بَنَاهُ أَوْ بَيْتًا لابن السبيل بَنَاهُ أَوْ نَهْرًا أَجْرَاهُ أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَاله في صحته وَحَياتِه يَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتُه


২৪২। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঈমানদার ব্যক্তির মৃত্যুর পর তার যেসব কাজ ও তার যেসব পুণ্য তার সাথে যুক্ত হয় তা হলোঃ যে জ্ঞান সে অন্যকে শিক্ষা দিয়েছে এবং তার প্রচার করেছে, তার রেখে যাওয়া সৎকর্মপরায়ণ সন্তান, কুরআন যা সে ওয়ারিসী সূত্রে রেখে গেছে অথবা মসজিদ যা সে নির্মাণ করিয়েছে অথবা পথিক-মুসাফিরদের জন্য যে সরাইখানা নির্মাণ করেছে অথবা পানির নহর যা সে খনন করেছে অথবা তার জীবদ্দশায় ও সুস্থাবস্থায় তার মাল থেকে যে দান-খয়রাত করেছে তা তার মৃত্যুর পরও তার সাথে (তার আমলনামায়) যুক্ত হবে।

٢٤٣ - حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبِ المَدَنِيُّ حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْم عَنْ عُبَيْدِ اللهِ بْنِ طَلْحَةَ عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ عَنْ أَبِي هريرة أن النبي صلى الله عليه وسلم قَالَ أَفْضَلُ الصَّدَقَةِ أَنْ يَتَعَلَّمَ المَرْءُ المُسلِمُ عِلمًا ثُمَّ يُعَلِمُهُ أَخَاهُ الْمُسْلِمَ


২৪৩। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন মুসলমানের এলেম শিক্ষা করা, অতঃপর তা তার মুসলমান ভাইকে শিক্ষা দেয়া সর্বোত্তম দানরূপে গণ্য।

এ হাদীসের রাবী হাসান বসরী (রাঃ) আবু হুরায়রা (রাঃ) থেকে সরাসরি কিছু শুনেনি। একাধিক বিশেষজ্ঞ আলেম একথা বলেছেন (অনুবাধ)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.