সুনান ইবনে মাজাহ
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ৯
بَاب مَا يَقُولُ الرَّجُلُ إِذا دَخَلَ الخَلَاءَ
পায়খানায় প্রবেশকালে যা বলবে।
٢٩٦ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِي قَالَا ثَنَا شُعْبَةً عَنْ قَتَادَةَ عَنِ النَّضْرِ بْنِ أَنَس عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ان هذه الحُشُوسَ مُحْتَضَرَةٌ فَإِذَا دَخَلَ أَحَدُكُمْ فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ .
২৯৬। যায়েদ ইবনে আরকাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: (পায়খানায়) এইসব শয়তান উপস্থিত হয়। অতএব তোমাদের কেউ (পায়খানায় প্রবেশকালে যেন বলে: “হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্রতা ও শয়তানের চক্রান্ত থেকে আশ্রয় চাচ্ছি”।
٢٩٦ (الف) - حَدَّثَنَا جَمِيلُ بْنُ الحَسَنِ العَتَكى ثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى ثنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ ثَنَا عَبْدَةُ قَالَ ثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنِ الْقَاسِمِ بْنِ عَوْفِ الشَّيْبَانِي عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ فَذَكَرَ الحديث .
২৯৬(ক)। জামীল ইবনুল হাসান আতাকী-আবদুল আলা ইবনে আবদুল আলা-সাঈদ ইবনে আবু আরুবা-কাতাদা (পুনরায়) হারুন ইবনে ইসহাক-আবদা-সাঈদ-কাতাদা- কাসিম ইবনে আওফ শায়বানী যায়েদ ইবনে আরকাম (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ (এর সূত্রেও উপরের) পূর্ণ হাদীসটি বর্ণিত হয়েছে।
٢٩٧ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَمِيْدٍ ثَنَا الْحَكَمُ بْنُ بَشِيْرِ بْنِ سَلْمَانَ ثَنَا خَلادُ الصَّفَّارُ عَنِ الْحَكَمِ الْبَصْرِي عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي جُحَيْفَةَ عَنْ عَلِيِّ قَالَ قَالَ رَسُول الله صلى الله عليه وسلم ستْرُ مَا بَيْنَ الجِنِّ وَعَوْرَاتِ بَنِي أَدَمَ إِذَا دَخَلَ الْكَنِيْفَ أَنْ يَقُولَ بسم الله
২৯৭। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিন ও মানুষের গোপন অংগের মাঝখানের পর্দা হলো পায়খানায় প্রবেশকালে তার 'বিসমিল্লাহ' বলা।
۲۹۸ - حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعِ ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَلَيَّةَ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ كَانَ رَسُولُ الله صلى الله عليه وسلم اذا دَخَلَ الخَلا قَالَ أَعُوذُ بالله من الخبث والخبائث.
২৯৮। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন, তখন বলতেনঃ “আমি আল্লাহ্ নিকট অপবিত্রতা ও শয়তানের অশুভ চক্রান্ত থেকে পানাহ চাই ।”
٢٩٩ - حَدَّثَنَا مُحَمَّد بن يحي ابْنُ أَبِي مَرْيَمَ : حْيَ بْنُ أَيُّوبَ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ زَحْرٍ عَنْ عَلِيُّ ابْنِ يَزِيدَ عَنِ الْقَاسِمِ عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لا يَعْجِزْ أَحَدُكُمْ إِذَا دَخَلَ مِرْفَقَهُ أَنْ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الرِّجْسِ النَّجَسِ الخَبِيثِ الْمُخْبتَ الشَّيْطَانِ الرَّحِيمِ .
২৯৯। আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ পায়খানায় প্রবেশকালে যেন একথা বলতে অপারগ না হয়: “হে আল্লাহ! আমি কদর্যতা, অপবিত্রতা, কদাকার ও ক্ষতিকর বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয চাচ্ছি।
۲۹۹ (الف) - قَالَ أَبُو الحَسَنِ وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ ثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ فَذَكَرَ نَحْوَهُ وَلَمْ يَقُلْ فِي حَدِيْثِهِ مِنَ الرِّجْسِ النَّجَسِ إِنَّمَا قَالَ مِنَ الْخَبِيْثِ الْمُخْبِتِ الشَّيْطَانِ الرَّحِيمِ .
২৯৯(ক)। আবুল হাসান- আবু হাতেম-ইবনে আবু মরিয়ম (রাঃ) সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এই বর্ণনায় ( من الرجس النجس ) (কদর্যত পবিত্রতা থেকে) কথাটির উল্লেক নেই, বরং এই বর্ণানায় ( منَ الخَبِيثِ الْمُحْبِثِ الشَّيْطَانِ الرَّحِيم ) (কদয কুৎসিত বিতাডিত শযতানের কবল থেকে) কথাটি উল্লেখ আছে।
%20Islamic-Academy%20N,P.jpeg)
