Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, উযু ও নাপাকির গোসলের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ, অধ্যায়-১,অনুচ্ছেদ-১

#ইবনে_মাজাহ, উযু ও নাপাকির গোসলের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ, অধ্যায়-১,অনুচ্ছেদ-১

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদ: ১

بَابُ مَا جَاءَ فِي مِقْدَارِ الْمَاءِ الْوُضُوْءِ وَالْغُسْلِ مِنَ الْجَنَابَةِ

উযু ও নাপাকির গোসলের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ।


٢٦٧ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا إِسْمَاعِيلُ ابْنُ ابْرَاهِيمَ عَنْ أَبِي رَبَّحَانَةَ عَنْ سَفِينَةَ قَالَ كَانَ رَسُولُ الله صلى الله عليه وسلم يَتَوَضاً بالمُدِ وَيَغتسل بالصاع


২৬৭। সাফীনা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ্দ পানি দিয়ে উযু করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন।

মুদ্দ ও সা তৎকালীন আরবের প্রচলিত ওজনের এককবিশেষ। এক মুদ্দ এক সেরের অধিক এবং এক সা প্রায় চার সেরের সমান (অনুবাদক)।


٢٦٨ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ هَمَّامٍ عَنْ قَتَادَةَ عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَتَوَضًا بِالْمُدِ وَيَغْتَسِلُ بِالصَّاعِ .


২৬৮। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ্দ পানি দিয়ে উযু করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন।

٢٦٩ - حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ ثَنَا أَبُو الزَّبَيْرِ عَنْ جَابِرٍ أَنْ رَسُولَ الله كَانَ يَتَوَضاً بالمُدِ وَيَعْتَسلُ بالصاع .


২৬৯। জাবির (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ্দ পানি দিয়ে উযু করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন।


٢٧٠ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُؤَمَلِ بْنِ الصَّبَاحِ وَعَبَادُ بْنُ الْوَلِيدِ قَالَا تَنَا بَكْرُ بْنُ يَحْيَ بْنِ زَيَّانَ ثَنَا حِبَانُ بْنُ عَلِيٍّ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيْلِ بْنِ أَبِي طَالِبِ عَنْ أَبِيهِ عَنْ جَدِهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُجْزِئُ مِنَ الوضوء مُدِ وَمِنَ الغُسْلِ صَاعٌ فَقَالَ رَجُلٌ لا يُجْزَتُنَا فَقَالَ قَدْ كَانَ يُجْزِئُ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ وَاكْثَرُ شَعَراً يَعْنِي النَّبِي .


২৭০। আকীল ইবনে আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উযুতে এক মুদ্দ এবং গোসলে এক সা পানি যথেষ্ট। এক ব্যক্তি বললো, আমাদের জন্য (এ পরিমাণ পানি) যথেষ্ট নয়। তিনি বলেন, এ পরিমাণ পানি তো তোমার চেয়ে উত্তম ব্যক্তির জন্যও যথেষ্ট ছিল, যাঁর মাথার চুলও বেশি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.