Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, কুকুরের মুখ দেয়া পাত্র ধোয়া সম্পর্কে, অধ্যায়-১,অনুচ্ছেদ-৩১

#ইবনে_মাজাহ, কুকুরের মুখ দেয়া পাত্র ধোয়া সম্পর্কে,অধ্যায়-১,অনুচ্ছেদ-৩১

সুনান ইবনে মাজা

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদঃ ৩১

بَابُ غَسْلِ الْإِنَاءِ مِنْ وَلُوْعَ الْكَلْبِ

কুকুরের মুখ দেয়া পাত্র ধোয়া সম্পর্কে।


٣٦٣ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي رَزَيْن قَالَ رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ يَضْرِبُ جَبْهَتَهُ بِيَدِهِ وَيَقُولُ يَا أَهْلَ الْعِرَاقِ أَنْتُمْ تَزْعُمُونَ أَنِّي اكذبُ عَلَى رَسُول الله صلى الله عليه وسلم لِيَكُونَ لَكُمُ الْمَهْنا وَعَلَى الْإِثْمُ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ الله عله يَقُولُ إِذا وَلَغَ الْكَلْبُ في أنا ، أحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَأت .


৩৬৩। আবু রাযিন (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আনি আবুহুয়রা (রাঃ)-কে দেখেছি যে, তিনি তার কপালে হাত মেরে বলেছেন, হে ইরাকবাসী! তোমরা মনে করো যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা আরোপ করছি, যাতে তোমরা সওয়াবের অধিকারী হও এবং আমি গুনাহ্র ভাগী হই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, অবশ্যই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে সে যেন তা সাতবার ধৌত করে।


٣٦٤ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى تَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ تَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ أَبِي یحی الزناد عَن الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم يَقُولُ إِذَا وَلَغَ الكَلْبُ في أنا ، أحدكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرأت.


৩৬৪। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে তা সাতবার ধৌত করে।


٣٦٥- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا شَبَابَةُ تَنَا شُعْبَةُ عَنْ أَبِي التَّيَّاحِ قَالَ سَمِعْتُ مُطَرفًا يُحَدِثُ عَنْ عَبْدِ اللهِ بْنِ الْمَغَفَّلِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الإِنَاءِ فَاغْسِلُوهُ . سبع مَرَاتِ وَعَفَرُوهُ الثَّامِنَةَ بِالتُّرَابِ


৩৬৫। আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পাত্রে কুকুর মুখ দিলে তোমরা তা সাতবার ধৌত করো এবং অষ্টমবারে তা মাটি দিয়ে ঘষো।


٣٦٦ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثنَا ابْنُ مَرْيَمَ أنْبَأَنَا عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعِ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُول الله صلى الله عليه وسلم إذا ولَغَ الكَلْبُ فِي أَنَا ، أَحَدَكُمْ فَلْيَغْسِلْهُ سبع مرات .


৩৬৬। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে সে যেন তা সাতবার ধৌত করে।



বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করা এবং তা জায়েয।


আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.