Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, পানপাত্র ঢেকে রাখা, অধ্যায়-১,অনুচ্ছেদ-৩০

#ইবনে_মাজাহ, পানপাত্র ঢেকে রাখা, অধ্যায়-১,অনুচ্ছেদ-৩০

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদঃ ৩০

بَابِ تَعْطِيَة الْآنَاء

পানপাত্র ঢেকে রাখা।


٣٦٠ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا يَعْلَى بْنُ ثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ أَمَرَنَا النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْ نُوكِيَ أَسْقِيَتَنَا ونُغَطِيَ أَنبتَنَا 


৩৬০। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পানির মশকের মুখ বন্ধ করতে এবং পানপাত্রসমূহ ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন।


٣٦١ - حَدَّثَنَا عِصْمَةُ بْنُ الْفَضْلِ وَيَحْى بْنُ حَكِيمٍ قَالَا تَنَا بن حكيم قَالَا ثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ بْنِ ابِي حَفْصَةَ ثَنَا حَرِيْسُ بْنُ الخِرِيْتِ أَنَا ابْنُ أَبِي مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنتُ أصْنَعُ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم ثَلَاثَةَ انِيَة مِنَ اللَّيْلِ مُخَمْرَةٌ إِنَّا لِطُهُورِهِ وَأَنَا ، لسواكه وإناء لشرابه .


৩৬১ । আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনটি পানির পাত্র মুখ বন্ধ করে রেখে দিতামঃ একটি তাঁর উযুর জন্য, একটি তাঁর মিসওয়াকের জন্য এবং একটি তাঁর পান করার জন্য।


٣٦٢ - حَدَّثَنَا أَبُو بَدْرٍ عَبَادُ بْنُ الْوَلِيدِ ثَنَا مُطَهَّرُ بْنُ الْهَيْثَمِ ثَنَا عَلْقَمَةُ بْنُ جَمْرَةَ الضُّبَعِيُّ عَنْ أَبِيْهِ أَبِي جَمْرَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَا يَكِلُ طهوره إلى أحَدٍ وَلَا صَدَقَتَهُ الَّتِي يَتَصَدَّقُ بِهَا يَكُونُ هُوَ الَّذِي يَتَوَلاهَا بِنَفْسه


৩৬২। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উযুর পানি ও তাঁর দান-খয়রাত করার মাল কারো নিকট গচ্ছিত রাখতেন না এবং সেই মালও সোপর্দ করতেন না, যা তিনি সদাকা করতেন। তিনি নিজের তত্ত্বাবধানেই তা সংরক্ষণ করতেন।


আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.