Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করা এবং তা জায়েয, অধ্যায়-১,অনুচ্ছেদ-৩২

#ইবনে_মাজাহ, বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করা এবং তা জায়েয, অধ্যায়-১,অনুচ্ছেদ-৩২

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদঃ ৩২

بَابُ الْوُضُوءِ بِسُورِ الْهَرَةِ وَالرُّحْصَةِ فِي ذَلِكَ

বিড়ালের উচ্ছিষ্ট পানি দিয়ে উযু করা এবং তা জায়েয।


٣٦٧- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ أَنْبَأَنَا مَالِكُ بْنُ أَنَسٍ أَخْبَرَنِي اسْحَاق بْنُ عَبْد الله بن أبي طلحةَ الْأَنْصَارِيُّ عَنْ حُمَيْدَةَ بِنْتِ عُبَيْد بن رفَاعَةَ عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْب وَكَانَتْ تَحْتَ بَعْض وَلَد أَبِي قَتَادَةَ أَنَّهَا صَبَتْ لِأَبِي : قَتَادَةَ مَاءً يَتَوَضًا بِهِ فَجَاءَتْ هِرَةٌ تَشْرَبُ فَأَصْغَى لَهَا أَلَانَا ، فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهِ فَقَالَ يَا ابْنَةَ أَخِي أَتَعْجَبينَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَنَّهَا لَيْسَتْ بِنَجَسٌ هِيَ مِنَ الطوافين أو الطوافات


৩৬৭। কাবশা বিনতে কাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি ছিলেন আবু কাতাদা (রাঃ)-এর পুত্রবধূ। তিনি আবু কাতাদা (রাঃ)-এর উযুর পানি ঢেলে দেন। তখন একটি বিড়াল এসে সেই পানি পান করে । আবু কাতাদা (রাঃ) পানির পাত্রটি তার দিকে ঝুঁকিয়ে দিলেন এবং আমি তার দিকে তাকাতে লাগলাম। তিনি বলেন, হে ভাতিজী! তুমি কি বিস্ময় বোধ করছো! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : বিড়াল অপবিত্র নয় । এটা তো তোমাদের আশেপাশে বিচরণকারী বা বিচরণকারিণী (দা, তি, না)।


٣٦٨ - حَدَّثَنَا عَمْرُو بْن رافع واسْمَاعِيلُ بْنُ تَوبَةَ قَالاً ثَنَا يَحْيَ بْنُ زَكَريا بن أبي زَائِدَةَ عَنْ حَارِثَةَ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنتُ أَتَوَضًا أَنَا وَرَسُولُ الله صلى الله عليه وسلم من إناء ، واحد قَدْ أَصَابَتْ مِنْهُ الهرةُ قَبْلَ ذلكَ .


৩৬৮ । আয়েশা (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রের পানি দিয়ে উযু করেছি, যা থেকে ইতিপূর্বে বিড়াল পানি পান করেছেন।


٣٦٩ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ثَنَا عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ الحَمِيدِ يَعْنِي أَبَا بَكْرٍ الحَنَفِى ثَنَا عَبْدُ الرَّحْمَنِ ابْنُ أَبي الزَّنَادِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ الله الهرة لا تقطعُ الصَّلاةَ لأَنَّهَا مِنْ مَتَاع البيت


৩৬৯। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : বিড়াল নামায নষ্ট করে না। কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত।



নারীর উষুর উদ্বৃত্ত পানি দিয়ে উযু করা জায়েয।


আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.