Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, পেশাবরত ব্যক্তিকে সালাম দেয়া হলে, অধ্যায়-১,অনুচ্ছেদ-২৭

#ইবনে_মাজাহ, পেশাবরত ব্যক্তিকে সালাম দেয়া হলে, অধ্যায়-১,অনুচ্ছেদ-২৭

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদঃ ২৭

امراللهبَاب الرَّجُل يُسَلَّمُ عَلَيْهِ وَهُوَ يَبُولُ

পেশাবরত ব্যক্তিকে সালাম দেয়া হলে।


٣٥٠ - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الطَّلَعِيُّ وَأَحْمَدُ بْنُ سَعِيدِ الدَّارِمِيُّ قَالَا تَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنْ حُصَيْنِ بْنِ الْمُنْذِرِ بْنِ الحَارِثِ بْنِ وَعَلَةَ أَبِي سَأَسَانَ الرُّقَاشِي عَنِ الْمُهَاجِرِ بْنَ تُنْقَدِ بْنِ عُمَيْرِ بْنِ جُدْعَانَ قالَ أَتَيْتُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَتَوَضًا فَسَلَمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدُّ عَلَى السَّلامَ فَلَمَّا فَرَغَ منْ وُضُوتُه قَالَ إِنَّهُ لَمْ يَمْنَعْنى مِنْ أَنْ اَرَد اليك الا اني كُنْتُ عَلَى غَيْر وُضُوء.


৩৫০। আল-মুহাজির ইবনে কুনফু (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তিনি উযু করছিলেন। আমি তাঁকে সালাম দিলাম। তিনি আমার সালামের উত্তর দিলেন না। তিনি তাঁর উযু সমাপনান্তে বলেনঃ আমি এজন্য তোমার সালামের উত্তর দেইনি যে, তখন আমি উষুবিহীন ছিলাম।


۳۵۰ (الف) - قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ ثَنَا أَبُو حَاتِمٍ ثَنَا الْأَنْصَارِيُّ عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةً فَذَكَرَ نَحْوَهُ .


৩৫০(ক)। আবুল হাসান ইবনে সালামা আবু হাতেম-আল-আনসারী-সাঈদ ইবনে আবু আরূবা (রাঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।


٣٥١- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا مَسْلَمَةُ بْنُ عَلِيٍّ تَنَا الْأَوْزَاعِيُّ عَنْ يَحْيَ بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَرَّ رَجُلٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدُّ عَلَيْهِ فَلَمَّا فَرَغَ ضَرَبَ بِكَفِّيْهِ الْأَرْضَ فَتَيَمَّمَ ثُمَّ رَدَّ عَلَيْهِ السّلامَ .


৩৫১। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। তখন তিনি পেশাবরত ছিলেন। সে তাঁকে সালাম করলে তিনি তার সালামের উত্তর দিলেন না। তিনি পেশাব শেষ করে তাঁর দুই হাতের তালু মাটিতে মারেন এবং তায়াম্মুম করেন, অতঃপর তার সালামের উত্তর দেন।


٣٥٢- حَدَّثَنَا . سويد بنعيسى بن يونُسَ عَنْ هَاشِمِ بْنِ الْبَرِيدِ عَنْ لعيد ثنا عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ أَنْ رَجُلاً مَرَّ عَلَى النَّبِي عله وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيهِ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا رَأَيْتَنِي عَلَى مِثْلِ هَذِهِ الْحَالَةِ فَلَا تُسَلِمْ عَلَى فَإِنَّكَ إِنْ فَعَلْتَ ذلكَ لَمْ أَرَدَّ عَلَيْكَ


৩৫২। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিল। তিনি তখন পেশাবরত ছিলেন। সে তাঁকে সালাম করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি আমাকে এ অবস্থায় দেখতে পেলে আমাকে সালাম করবে না। কারণ তুমি তাই করলে আমি তোমার সালামের উত্তর দিতে পারবো না।


٣٥٣ - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدِ وَالحُسَيْنُ بْنُ أَبِي السُّرَى العَسْقَلانِيُّ قَالَا تَنَا أبُو دَاوُدَ عَنْ سُفْيَانَ عَنِ الضُحاك بن عُثْمَانَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ مَرَّ رَجُلٌ عَلَى النَّبيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيهِ فَلَمْ يَرُدُّ عَلَيه .


৩৫৩। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো  নিকট দিয়ে যাচ্ছিলো। তিনি তখন পেশাবরত ছিলেন। সে তাঁকে সালাম করলে তিনি তার সালামের উত্তর দেননি।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.