Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, পেশাবের সময় সাবধানতা অবলম্বন করা, অধ্যায়-১,অনুচ্ছেদ-২৬

#ইবনে_মাজাহ, পেশাবের সময় সাবধানতা অবলম্বন করা, অধ্যায়-১,অনুচ্ছেদ-২৬

সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদঃ ২৬

بَابُ التَّشْدِيد في البول

পেশাবের সময় সাবধানতা অবলম্বন করা।


٣٤٦ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَنَةَ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَفِي يَدِهِ الدِّرَقَةَ فَوَضَعَهَا ثُمَّ جَلَسَ فَبَالَ إِلَيْهَا فَقَالَ بَعْضُهُمْ أَنْظُرُوا اليه يَسُولُ كَمَا تَبُولُ المَرأة فَسَمِعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ وَيْحَكَ أمَا عَلَمْتَ مَا أَصَابَ صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ كَانُوا اذا أَصَابَهُمُ البَولُ قَرَضُوهُ بِالْمَقَارِيض فَنَهَاهُمْ عَنْ ذَلكَ فَعُذِّبَ فِي قَبْره .


৩৪৬। আবদুর রহমান ইবনে হাসানা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে এলেন। তাঁর হাতে ছিল একটি ঢাল। তিনি সেটিকে (সামনে) রেখে বসেন এবং সে দিকে ফিরে পেশাব করেন। তাদের কোন এক ব্যক্তি বললো, তাঁকে দেখ! তিনি মহিলাদের মত পেশাব করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে ফেলেন এবং বলেনঃ তোমার জন্য দুঃখ হয়। তোমার কি জানা নেই যে, বনী ইসরাঈলের সেই ব্যক্তির কি দশা হয়েছিল? তাদের শরীরের কোন অংশে পেশাব লাগলে তারা তা কাঁচি দিয়ে কেটে ফেলতো। সে তাদেরকে এরূপ করতে নিষেধ করে। ফলে তাকে তার কবরে শাস্তি দেয়া হয় ।


٣٤٦(١) - قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ ثَنَا أَبُو حَاتِمٍ ثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسى أنْبَأَنَا الْأَعْمَسُ فَذَكَرَ نَحْوَهُ


৩৪৬(ক)। আবুল হাসান ইবনে সালামা আবু হাতেম-উবাইদুল্লাহ ইবনে মূসা-আমাশ (রাঃ) থেকে এই সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।


٣٤٧ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الْأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ عَنْ طَاوس عَن ابْن عَبَّاس قَالَ مَرَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِقَبْرَيْنِ جَدِيدَيْنِ فَقَالَ أَنَّهُمَا لَيُعَذِّبَان وَمَا يُعَذِّبَانَ فِي كَبير أما أحَدُهُمَا فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَولُهُ وَأَمَّا الْآخَرُ فَكَانَ يَمْشي بالنميمة .


৩৪৭। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'টি নতুন কবর অতিক্রম করাকালে বলেনঃ তাদেরকে শাস্তি দেয়া হচ্ছে। এদেরকে কোন কঠিন অপরাধের জন্য শাস্তি দেয়া হচ্ছে না। এদের একজন পেশাব থেকে সাবধানতা অবলম্বন করতো না এবং অপরজন চোগলখোরী করে বেড়াতো ।


٣٤٨ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا عَفَّانُ ثَنَا أَبُو عَوَانَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أبي صالح عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ الله اَكْثَرُ عَذَابِ القَبْر من البول

৩৪৮। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: বেশির ভাগ কবর আযাব পেশাব থেকে অসতর্কতার কারণেই হয়ে থাকে।


٣٤٩ - حَدَّثَنَا أَبُو بكر بن أبي شَيْبَةَ ثَنَا وَكِيعٌ ثَنَا الْأَسْوَدُ بْنُ شَيْبَانَ حَدَّثَنِي بَحْرُ بْنُ مَرَارٍ عَنْ جَدِهِ أَبِي بَكْرَةَ قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَبْرَيْنِ فَقَالَ إِنَّهُمَا لَيُعَذِّبَانِ وَمَا يُعَذِّبَانِ فِي كَبِيرٍ أَمَا أَحَدُهُمَا فَيُعَذِّبُ فِي البَولِ وَأَمَّا الْآخَرُ فَيُعَذِّبُ فِي الْغَيْبَةِ.


৩৪৯। আবু বাকরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'টি কবর অতিক্রম করার সময় বলেনঃ নিশ্চয় এই দুই কবরবাসীকে শাস্তি দেয়া হচ্ছে এবং তাদেরকে কোন কঠিন অপরাধের জন্য শাস্তি দেয়া হচ্ছে না। এদের একজনকে পেশাবের (অসতর্কতার) কারণে শাস্তি দেয়া হচ্ছে এবং অপরজনকে গীবত করার কারণে শাস্তি দেয়া হচ্ছে।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.