সুনান ইবনে মাজাহ
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদ : ২৮
باب الاستنجاء بالماء
পানি দিয়ে শৌচ করা ৷
٣٥٤ - حَدَّثَنَا هَنَّادُ بْنُ السِّرِي ثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنِ الأَسْوَدِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم خَرَجَ مِنْ غَائِطِ قَط الا مَ مَاءٌ .
৩৫৪। আয়শা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমি দেখেছি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাইহি ওয়াসাল্লাম কখনো পানি ব্যবহার না করে পায়খানা থেকে বের হননি।
٣٥٥- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ ثَنَا عُتْبَةُ بْنُ أَبِي حَكَيْمٍ حدثني طَلْحَةُ بْنُ نَافِعِ أَبُو سُفْيَانَ قَالَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ وَجَابِرُ بْنُ عبد الله وأنَسُ بْنُ مَالك أَنْ هذه الآيَةَ نَزَلَتْ فيه (رجَالٌ يُحِبُّونَ أَنْ يُتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ المُطْهِّرِينَ) قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَا مَعْشَرَ الْأَنْصَارِ إِنَّ اللَّهَ قَدْ أَثْنَى عَلَيْكُمْ فِي الظُّهُورِ فَمَا طَهُورُكُمْ قَالُوا نَتَوَضَّأُ لِلصَّلاةِ وَنَغْتَسِلُ مِنَ الْجَنَابَةِ وَنَسْتَنْجِي بالماء قَالَ فَهُوَ ذَاكَ فَعَلَيْكُمُوهُ.
৩৫৫। আবু আইউব আল-আনসারী, জাবির ইবনে আবদুল্লাহ ও আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। নিম্নোক্ত আয়াত নাযিল হলে (অনুবাদ): “সেখানে এমন লোকও আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ পছন্দ করেন” (সূরা তওবা: ১০৮),
রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আনসার সম্প্রদায়! আল্লাহ তোমাদের পবিত্রতা অর্জনের ব্যাপারে প্রশংসা করেছেন। তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তারা বলেন, আমরা নামাযের জন্য উযু করি, জানাবাতের (শারীরিক অপবিত্রতা দূরীকরণের) জন্য গোসল করি এবং পানি দিয়ে শৌচ করি। তিনি বলেন: এটাই (প্রশংসার) কারণ। অতএব তোমরা এটাকে অপরিহার্যরূপে ধারণ করো।
٣٥٦ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ عَنْ شَرِيكَ عَنْ جَابِرٍ عَنْ زَيْدِ الْعَمِي عَنْ أبي الصديق النَّاجِي عَنْ عَائِشَةَ أَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ يَغْسِلُ مَقْعَدَتَهُ ثَلَاثًا قَالَ ابْنُ عُمَرَ فَعَلْنَاهُ فَوَجَدْنَاهُ دَواءٌ وَطَهُورًا
৩৫৬। আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা করে তাঁর পশ্চাদ্ধার তিনবার ধৌত করতেন। ইবনে উমার (রা) বলেন, আমরাও তাই করেছি এবং এটাকে নিরাময় ও পবিত্রতার উপায় হিসাবে পেয়েছি ।
٣٥٦(١) - قَالَ أَبُو الْحَسَنِ بْنِ سَلَمَةَ ثَنَا أَبُو حَاتِمٍ وَإِبْرَاهِيمُ بْنُ سُلَيْمَانَ الواسطى قَالَا ثَنَا أَبُو نُعَيْمٍ لَنَا شَرِيكَ نَحْوَهُ
৩৫৬(ক)। আবুল হাসান ইবনে সালামা আবু হাতেম ও ইবরাহীম ইবনে সুলাইমান আল-ওয়াসিতী- চী-আবু নুআইম-শারীক (র) থেকে এ সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
٣٥٧ - حَدَّثَنَا أَبُو كُرَيْب ثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ عَنْ يُونُسَ بْنِ الْحَارِثِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مَيْمُونَةَ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَتْ فِي أَهْلِ قُبَاءٍ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يُتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطْرِيْنَ قَالَ كَانُوا يَسْتَنجُونَ بِالْمَاء فَنَزَلَتْ فيهم هذه الآية .
৩৫৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: নিম্নোক্ত আয়াত কুবাবাসী সম্পর্কে নাযিল হয়েছে (অনুবাদ) “সেখানে এমন লোকও আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ পছন্দ করেন” (সূরা তওবা: ১০৮)। রাবী বলেন, তারা পানি দিয়ে শৌচ করতো। তাই তাদের প্রশংসায় এই আয়াত নাযিল হয় ।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
