সুনান ইবনে মাজাহ
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ১৮
بَابُ الرُّخْصَةِ فِي ذلِكَ فِي الْكَنِيفِ وَإِبَاحَتِهِ دُونَ الصَّحَارِي
ঘরের মধ্যে কিবলামুখী হয়ে পায়খানা-পেশাব করার অনুমতি আছে এবং তা মুবাহ, কিন্তু খোলা স্থানে নয়।
۳۲۲- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ حَبِيْبٍ ثَنَا الْأَوْزَاعِيُّ حَدَّثَنِي يعى بن سعيد الأَنْصَارِيُّ ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَادٍ وَمُحَمَّدُ بْنُ يَحْى قَالَا تَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَنَا يَحْيَ بْنُ . سَعِيد أَخْبَرَهُ أَنَّ عَمِّهُ محمد بن یحی بن واسع بن حِبَّانَ أَخْبَرَهُ أَنْ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ قَالَ يَقُولُ أَنَاس إِذَا قَعَدْتَ للغَائِطِ فَلَا تَسْتَقبِلِ الْقِبْلَةَ وَلَقَدْ ظَهَرْتُ ذَاتَ يَوْمٍ مِنَ الْأَيَّامِ عَلَى ظَهْرِ بَيْتِنَا فَرَأَيْتُ رَسُولَ الله الله قاعداً على لبنتين مُستقبِلَ بَيْت المُقدس هذَا حَدِيثُ يَزِيدَ بْنِ هَارُونَ .
৩২২। আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা বলে তুমি পায়খানায় কিবলামুখী হয়ে বসো না। কিন্তু একদিন আমি আমাদের ঘরের ছাদের উপর উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি ইটের উপর উপবিষ্ট দেখতে পাই। তাঁর মুখমণ্ডল বায়তুল মুকাদ্দাসের দিকে ছিল। এটা হচ্ছে ইয়াযীদ ইবনে হারূনের বর্ণিত হাদীস।
۳۲۳- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى عَنْ عَيْسَى الْحَنَّاطِ عَنْ نَافِعٍ عَنِ بْنِ عُمَرَ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم في كنيفه مُسْتَقبل القبلة قَالَ عيسى فقلتُ ذلِكَ لِلشَّعْبِي فَقَالَ صَدَقَ ابْنُ عُمَرَ وَصَدَقَ أَبُو هُرَيْرَةَ أَمَّا قَولُ أَبِي هُرَيْرَةَ فَقَالَ فِي الصَّحْرَاءِ لَا يَسْتَقْبِلِ القِبْلَةَ وَلَا يَسْتَدْبِرْهَا وَأَمَّا قَوْلُ ابْنِ عُمَرَ فان الكنيف ليس فيه قبلةٌ اسْتَقبل فيه حَيْثُ شنت
৩২৩। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর পায়খানায় কিবলামুখী হয়ে বসতে দেখেছি। ঈসা (রাঃ) বলেন, আমি বিষয়টি শাবী (রাঃ)-কে বললে তিনি বলেন, ইবনে উমার (রাঃ) ও আবু হুরায়রা (রাঃ) সত্য বলেছেন। আবু হুরায়রা (রাঃ)-এর উক্তি উন্মুক্ত ময়দানের বেলায় প্রযোজ্য : “(পায়খানা- পেশাবে) কেউ কিবলার দিকে মুখ করবে না এবং কিবলাকে পিছনেও রাখবে না”।
আর ইবনে উমার (রাঃ)-এর উক্তি প্রাচীর ঘেরা পায়খানা গৃহের বেলায় প্রযোজ্যঃ “সেখানে কোন কিবলা নাই। সেখানে তুমি যে দিকে ইচ্ছা মুখ ফিরিয়ে (পায়খানা-পেশাব) করতে পারো।
۳۲۳(۱) - قَالَ أَبُو الْحَسَنِ بْنُ . سَلَمَةَ وَحَدَّثَنَا أَبُو حَاتِمٍ ثَنَا عُبَيْدُ اللَّهِ بن موسى فَذَكَرَ نَحْوَهُ .
৩২৪(ক)। আবুল হাসান ইবনে সালামা আবু হাতেম-উবাইদুল্লাহ ইবনে মূসা (রাঃ) এই সনদসূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
٣٢٤ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلَى بْنُ مُحَمَّدٍ قَالَا تَنَا وَكِيعٌ عَنْ حَمَّادِ بن سَلَمَةَ عَنْ خَالِدِ الحَذَا ، عَنْ خَالد بن أبي الصلت عَنْ عراك بن مَالك عَنْ عَائِشَةَ قَالَتْ ذكرَ عِنْدَ رَسُول الله صلى الله عليه وسلم قَوْمٌ يَكْرَهُونَ أَنْ يُسْتَقْبِلُوا بِفُرُوجهم القبلة فَقَالَ أَرَاهُمْ قَدْ فَعَلُوهَا اسْتَقْبِلُوا بِمَقْعَدَنِي الْقِبْلَةَ .
৩২৫। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদল লোক সম্পর্কে আলোচনা করা হলো যারা তাদের লজ্জাস্থানকে কিবলামুখী করতে অপছন্দ করে। তিনি বলেনঃ আমার মনে হয় তারা এরূপ করতে শুরু করে দিয়েছে। তোমরা আমার পায়খানা কিবলার দিকে ঘুরিয়ে দাও।
দেযারঘেরা পায়খানায়ও কিবলামুখী হয়ে বসা অসমীচীন এরূপ ধারণা যাতে তাদের মন থেকে দুর হয়ে য়ায।
يحي بن عُبَيْدِ ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ ٣٢٤(١) - قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ حَدَّثَنَا الْمُغِيرَةِ عَنْ خَالِدٍ الْحَذَا، عَنْ خَالِدِ بْنِ أَبِي الصَّلْتِ مِثْلَهُ .
৩২৬(ক)। আবুল হাসান কাস্তান-ইয়াহ্ইয়া ইবনে উবাইদ-আবদুল আযীয ইবনে মুগীরা- খালিদ আল-হাজ্জা -খালিদ ইবনে আবুস সালত (রাঃ) থেকে এ সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে।
٣٢٥ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ تَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ تَنَا أَبِي قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ عَنْ آبَانِ بْنِ صَالِحٍ عَنْ مُجَاهِدٍ عَنْ جَابِرٍ قَالَ نَهى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَنْ نَستَقبِلَ القِبْلَةَ بِبُول فَرَأَيْتُهُ قَبْلَ أَنْ يُقْبَضَ بِعَامٍ يَسْتَقْبِلُهَا
৩২৫। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিবলামুখী হয়ে পেশাব করতে নিষেধ করেছেন। কিন্তু আমি তাঁকে তাঁর ইনতিকালের এক বছর আগে কিবলামুখী (পায়খানা-পেশাবে) হতে দেখেছি।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
