(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ১৯
بَابُ الْاسْتَبْرَاء بَعْدَ البَول
পেশাব করার পর পবিত্রতা অর্জন করা।
٣٢٦ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْنُ ثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ ثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ عَنْ عِيسَى بْنِ يَزْدَادَ الْيَمَانِيِّ عَنْ أَبِيْهِ قَالَ قَالَ رَسُولُ الله له اذا بَالَ أَحَدُكُمْ فَلْبَنتُر ذكَرَهُ ثلاث مرات
৩২৬। ইয়াযদাদ আল-ইয়ামনী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমাদের কেউ পেশাব করার পর যেন তার লজ্জাস্থান তিনবার ঝাড়ে ।
٣٢٦(١) - قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ ثَنَا أَبُو نُعَيْمٍ ثَنَا زَمْعَةٌ فَذَكَرَ نَحْوَهُ .
৩২৬(ক)। আবুল হাসান ইবনে সালামা-আলী ইবনে আবদুল আযীয-আবু নুআইম-যাআ (রাঃ) এই সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন ।
অনুচ্ছেদঃ ২০
بَابُ مَنْ بَالَ وَلَمْ يَمَسَّ مَاءً
যে ব্যক্তি পেশাব করার পর উযু করেনি।
۳۲۷- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو أَسَامَةٌ عَنْ عَبْدِ اللهِ بْنِ يَحْيَ القَوامِ عَن ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ أَمِهِ عَنْ عَائِشَةَ قَالَتْ انْطَلَقَ النَّبي الله يَسُولُ فَاتَّبَعَهُ عُمَرُ بِمَا ، فَقَالَ مَا هُنا يَا عُمَرُ قَالَ مَا : قَالَ مَا أُمِرْتُ كَلَّمَا بُلتُ أَنْ أَتَوَضًا وَلَوْ فَعَلْتُ لكَانَ سُنة .
৩২৭। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতে গেলেন এবং উমার (রাঃ) পানি নিয়ে তাঁর পিছে পিছে গেলেন। তিনি বলেনঃ হে উমার! এটা কি? উমার বলেন, পানি। তিনি বলেন : যখনই আমি পেশাব করবো তখনই আমাকে উযু করার নির্দেশ দেয়া হয়নি। আমি তাই করলে তা সুন্নাত (বাধ্যতামুলক) হযে যেত।
অনুচ্ছেদঃ ২১
بَابُ النَّهْي عَنِ الخَلَاءِ عَلَى قَارِعَةِ الطَّرِيقِ
যাতায়াতের রাস্তায় পেশাব-পায়খানা করা নিষেধ।
۳۲۸ - حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْى ثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنِي نَافِعُ بْنُ يَزِيدَ عَنْ حَيْوَةُ بْنِ شُرَيْحٍ أَنْ أَبَا سَعِيدِ الحِمْيَرِى حَدَّثَهُ قَالَ كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يَتَحَدِّثُ بِمَا لمْ يَسْمَع أَصْحَابُ رَسُول الله صلى الله عليه وسلم وَيَسْكُتُ عَمَّا سَمِعُوا فَبَلَغَ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو ومَا يَتَحَدِّثُ بِهِ فَقَالَ وَالله مَا سَمِعْتُ رَسُولَ الله صلى الله عليه وسلم يَقُولُ هذا وَأَوْشَكَ مُعَاذَ أَنْ يُفْتِنَكُمْ فِي الخَلاءِ قَبْلَغَ ذَلِكَ مُعَاذَا فَلَقِيَهُ فَقَالَ مُعَاذَ يَا عَبْدَ اللهِ بْنَ عَمْرو ان التكذيب بِحَدِيث عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم نفَاقَ وَإِنَّمَا إِثْمُهُ عَلَى مَنْ قَالَهُ لَقَدْ سَمِعْتُ رَسُول الله صلى الله عليه وسلم يَقُولُ اتَّقُوا المَلاعِنَ الثَّلاثَ البَرازَ فِي الْمَوَارِدِ وَالظَّل وقارعة الطريق
৩২৮। আবু সাঈদ আল-হিময়ারী (রাঃ) বলেন, মুআয ইবনে জাবাল (রাঃ) এমন হাদীস বর্ণনা করতেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর সাহাবীগণ শুনেননি এবং তারা যে হাদীস শুনেছেন তা তিনি বর্ণনা করতেন না। আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) তার বর্ণিত হাদীস সম্পর্কে অবহিত হয়ে বলেন, আল্লাহ্ শপথ! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ হাদীস বলতে শুনিনি। মুআয (রা) যেন পায়খানা-পেশাবের ব্যাপারে তোমাদের দ্বিধা-দ্বন্দ্বে না ফেলে। মুআয (রাঃ) উক্ত মন্তব্য সম্পর্কে অবহিত হয়ে আবদুল্লাহ ইবনে আমর (রাঃ)-এর সঙ্গে দেখা করেন এবং বলেন, হে আবদুল্লাহ ইবনে আমর! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা হাদীস আরোপ করা মোনাফিকী এবং তার গুনাহ মিথ্যা আরোপকারীর উপর বর্তায়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি : তোমরা তিনটি অভিশপ্ত জিনিস থেকে দূরে থাকো : ব্যবহার্য পানি বা পানির উৎসে, ছায়াদার বৃক্ষতলে ও লোক চলাচলের পথে পেশাব- পায়খানা করা।
۳۲۹- حَدَّثَنَا بن يحي عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ عَنْ زُهَيْرٍ قَالَ قَالَ سَالِمٍ تنا سَمِعْتُ الحَسَنَ يَقُولُ ثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِيَّاكُمْ والتَّعْرِيسَ عَلَى جَوَادِ الطَّرِيقِ وَالصَّلاةَ عَلَيْهَا فَإِنَّهَا مَاوَى الحَياتِ وَالسِّباع وَقَضَاءَ الحَاجَة عَلَيْهَا فَانَّهَا مِنَ المَلاعِن .
৩২৯। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমরা রাস্তার উপর রাত যাপন করা ও নামায পড়া থেকে বিরত থাকো। কেননা তা (রাতে) সাপ ও হিংস্র জন্তুর যাতায়াত পথ। তোমরা রাস্তায় পেশাব-পায়খানা করা থেকেও বিরত থাকো। কারণ তা অভিশপ্ত আচরণের অন্তর্ভুক্ত।
۳۳ - حَدَّثَنَا مُحَمَّد بن يَحم عمرو بن خالد ثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ قُرَّةَ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيِّ صلى الله عليه وسلم نَهَى أَنْ تُصَلِّيَ عَلَى قَارِعَةِ الطَّرِيقِ أو يُضرب الخَلَاء عَلَيْهَا أَوْ يُبَالَ فِيهَا
৩৩০। সালিম (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাচলের পথের উপর নামায পড়তে এবং পায়খানা-পেশাব করতে নিষেধ করেছেন।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
