সুনান ইবনে মাজাহ
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ৩৩
بَابُ الرُّحْصَة بفضل وُضُوْء المَرأة
নারীর উষুর উদ্বৃত্ত পানি দিয়ে উযু করা জায়েয।
۳۷۰ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ سَمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي جَفْنَةٍ فَجَاءَ النبي الله لِيَغْتَسِلَ أَوْ يَتَوَضًا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ اللهُ إِنِّي كُنْتُ جُنُبًا فَقَالَ الماء لا يُجنب
৩৭০। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী একটি বড় পাত্রের পানি দিয়ে গোসল করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল অথবা উযু করতে আসলে তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি অপবিত্র ছিলাম (এবং এই পাত্রের পানি দিয়ে গোসল করেছি)। তিনি বলেন : পানি অপবিত্র হয় না ।
۳۷۱ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ سِمَاكَ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسَ أَنْ امْرَأَةً مِنْ أَزْوَاجِ النَّبِيِّ الله اغْتَسَلَتْ مِنْ جَنَابَةٍ فَتَوَضًا وَاغْتَسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ فَضْلِ وَضُونَهَا .
৩৭১। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী নাপাকির গোসল করেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোসলের উদ্বৃত্ত পানি দিয়ে উযু ও গোসল করেন ।
۳۷۲ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ يَحْى وَأَسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالُوا ثنَا أَبُو دَاوُدَ ثَنَا شَرِيكَ عَنْ سِمَاكَ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسِ عَنْ مَيْمُونَةً زَوْجٍ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيِّ صلى الله عليه وسلم تَوَضَّأَ بِفَضْلِ غُسلِهَا مِنَ الجَنَابَةِ .
৩৭২। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমূনা (রাঃ) থেকে বর্ণিত। তার নাপাকির গোসলের উদ্বৃত্ত পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করেন।
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
%20Islamic-Academy%20N,P.jpeg)
