Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, এই বিষয়ে নিষেধাজ্ঞা, অধ্যায়-১,অনুচ্ছেদ-৩৪

#ইবনে_মাজাহ, এই বিষয়ে নিষেধাজ্ঞা, অধ্যায়-১,অনুচ্ছেদ-৩৪

সুনান ইবনে মাজা

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদ ৩৪

بَابُ النَّهْي عَنْ ذَلكَ

এই বিষয়ে নিষেধাজ্ঞা।


۳۷۳- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ لَنَا أَبُو دَاوُدَ ثَنَا شُعْبَةُ عَنْ عَاصِمِ الْأَحْوَلِ عَنْ أَبِي حَاجِبِ عَنِ الْحَكَمِ بْنِ عَمْرٍو أَنْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُتَوَضًا الرَّجُلُ بِفَضْلِ وَضُوءِ المَرأة


৩৭৩। হাকাম ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে নারীর উযুর উদ্বৃত্ত পানি দিয়ে উযু করতে নিষেধ করেছেন। ইমাম বুখারী (রাঃ) হাদীসটিকে সহীহ বলে স্বীকার করেননি। এটি সহীহ হাদীস হলে এর হুকুম রহিত হয়ে গেছে (আবুল হাসান সিন্ধী)।


٣٧٤ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثنا المُعَلَى بْنُ أَسَد ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ ثنا عاصم الأحولُ عَنْ عَبْدِ اللهِ بْن سَرْجِس قَالَ نَهى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَنْ يُعْتَسلَ الرَّجُلُ بِفَضْلِ وَضُوْءِ المَرْأَةِ وَالمَرْآةُ بِفَضْلِ الرَّجُلِ وَلَكِنْ يَشْرَعَانِ جَمِيعًا . قَالَ أبُو عَبْدِ اللهِ بْنُ مَاجَةَ الصَّحِيحُ هُوَ الْاَوَّلُ والثَّانِي وَهَم .


৩৭৪ । আবদুল্লাহ ইবনে সারজিস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে নারীর উযুর উদ্বৃত্ত পানি দিয়ে এবং নারীকে পুরুষের উদ্বৃত্ত পানি দিয়ে উযু-গোসল করতে নিষেধ করেছেন। তবে তারা (স্বামী-স্ত্রী) একত্রে গোসল করতে পারে। ইমাম আবু আবদুল্লাহ ইবনে মাজা (রাঃ) বলেন, প্রথমোক্ত বক্তব্যই সঠিক এবং শেষোক্ত বক্তব্য ধারণামাত্র।


٣٧٤(١) - قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ ثَنَا أَبُو حَاتِمٍ وَأَبُو عُثْمَانَ الْمُحَارِبِيُّ قَالَا ثَنَا الْمُعَلَّى بْنُ أَسَدِ نَحْوَهُ


৩৭৪(ক)। আবুল হাসান ইবনে সালামা আবু হাতেম ও আবু উসমান আল-মুহারিবী-ভ মুআল্লা ইবনে আসাদ (রাঃ) থেকে এই সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।


٣٧٥ - حَدَّثَنَا مُحَمد بن يحى ثنا عبيد الله عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِي قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَهْلُهُ يَغْتَسِلُونَ مِنْ إِنَا ، وَاحِدٍ وَلَا يَغْتَسِلُ أَحَدُهُمَا بِفَضْلِ صَاحِبِهِ


৩৭৫। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর স্ত্রী একই পাত্রের পানি দিয়ে গোসল করতেন। তবে তাদের একজন অপরজনের উদ্বৃত্ত পানি দিয়ে গোসল করতেন না ।



আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.