সুনান ইবনে মাজা
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ৫৪।
يَابُ تَخْلِيْلِ الْأَصَابِعِ
আঙ্গুলসমূহ খিলাল করা।
٤٤٦ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُصفى الحِمْصِيُّ تَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرَ عَنِ ابْنِ لَهِيعَةَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَمْرِهِ الْمَعَافِرِى عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الحَبْلِيِّ عَنِ الْمُسْتَورِدِ بْنِ شداد قَالَ رَأَيْتُ رَسُولَ الله صلى الله عليه وسلم تَوَضًا فَخَلَلَ أصابع رجليه بختصَره .
৪৪৬। মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু করতে দেখেছি। তিনি তাঁর হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে তাঁর পায়ের আঙ্গুলসমূহ খিলাল করেন ।
٤٤٦ (الف) - قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ ثَنَا خَلادُ بْنُ يَحْيَ الْحُلُوَانِيُّ تَنَا قُتَيْبَةُ ثَنَا ابْنُ لَهِيعَةَ فَذَكَرَ نَحْوَهُ
৪৪৬ (ক)। আবুল হাসান ইবনে সালামা-খাল্লাদ ইবনে ইয়াহ্ইয়া আল-হুলওয়ানী কুতাইবা-ইবনে লাহীআ (রাঃ) থেকে এই সূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
٤٤٧ - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدِ الجَوْهَرِيُّ نَنَا سَعْدُ بْنُ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ عَنْ ابْنِ أَبِي الزِنَادِ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ صَالِحٍ مَوْلَى التَّوَامَةِ عَنِ ابْنِ عَبَّاسِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا قُمْتَ إِلَى الصَّلاةِ فَاسْبِغِ الْوُضُوءَ وَاجْعَلِ الْمَاءَ بَيْنَ أَصَابِعِ يَدَيْكَ وَرَجُلَيْكَ
৪৪৭। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তুমি নামায পড়তে দাঁড়াতে চাইলে পূর্ণরূপে উযু করবে এবং তোমার হস্তদ্বয় ও পদদ্বয়ের আঙ্গুলসমূহের মাঝখানে পানি পৌঁছাবে।
٤٤٨ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا يَحْيَ بْنُ سُلَيْمَ الطَّائِفِى عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ عَنْ عَاصم بن لقيط بن صَبرَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أسبع الوُضُوءَ وَخَلِلْ بَيْنَ الْأَصَابِعِ.
৪৪৮। আসেম ইবনে লাকীত ইবনে সাবিয়া (সারা) থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : তোমরা পূর্ণরূপে উযু করো এবং আঙ্গুলসমূহের মধ্যখান খিলাল করো ।
٤٤٩ - حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الرِّقَاشِيُّ ثَنَا مَعْمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بن أبي رافع ثَنِي أَبِي عَنْ عُبَيْدِ الله بن أبي رافع عَنْ أَبِيهِ أَنْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ اذَا تَوَضًا حَرَكَ خَاتَمَهُ
৪৪৯। আবদুল্লাহ ইবনে আবু রাফে (র) থেকে বর্ণিত তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার সময় তাঁর হাতের আংটি নাড়াচাড়া করতেন।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
