Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত ,অধ্যায়-১,অনুচ্ছেদ-৫৩

#ইবনে_মাজাহ, কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত ,অধ্যায়-১,অনুচ্ছেদ-৫৪
সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদঃ৫৩।

بَابُ الْأَذْنَانِ مِنَ الرَّأْسِ

কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত।


٤٤٣ - حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدِ ثَنَا يَحْيَ بْنُ زَكَرِيَّا بْن أَبِي زَائِدَةَ عَنْ شُعْبَةَ عَنْ یحی حَبِيْبِ بْن زَيْد عَنْ عَبادِ بن تَمِيمٍ عَنْ عَبْد الله بن زَيْد قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بْنِ الْأَذْنَانِ مِنَ الرَّاسِ .


৪৪৩। আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত।


٤٤٤- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ أَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ سَنَانِ بن رَبَيْعَةَ عَنْ شَهْرٍ بن حوشب عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الْأَذْنَانِ مِنَ الرَّأْسِ وَكَانَ يَمْسَحُ راسَهُ مَرَّةً وَكَانَ يَمْسَحُ المَأقَينِ .


৪৪৪ । আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত। তিনি তাঁর মাথা একবার মসেহ করতেন এবং নাক সংলগ্ন চোখের কোটরদ্বয়ও মসেহ করতেন।


٤٤٥ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا عَمْرُو بْنُ الحُصَيْنِ ثَنَا مُحَمَّدُ بْنُ . الله عبد بْنِ عُلاثَةَ عَنْ عَبْدِ الكَرِيمِ الْجَزَرِي عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْأَذْنَانِ مِنَ الرَّاسِ


৪৪৫। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন : কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.