Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, মসজিদে থু*থু ফেলা মাকরূহ ,অধ্যায়-৪, অনুচ্ছেদ-৯

#ইবনে_মাজাহ, মসজিদে থুথু ফেলা মাকরূহ {৩৫০}🙏
সুনান ইবনে মাজাহ

অধ্যায়ঃ ৪

كتَابُ الْمَسَاجِدِ وَالْجَمَاعَاتِ

অনুচ্ছেদ : ৯

باب كَرَاهِيَةِ النُّخَامَة فِي الْمَسْجِد

মসজিদে থুথু ফেলা মাকরূহ।

٧٦١ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ أَبُو مَرْوَانَ ثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدِ . تَعْدِ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ الخُدْرِي أَنَّهُمَا أَخْبَرَاهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي جِدَارِ الْمَسْجِدِ فَتَنَاوَلَحَصَاةٌ فَحَكَّهَا ثُمَّ قَالَ إذا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلا يَتَنَخْمَنْ فَبَلَ وَجْهِهِ وَلَا عَنْ يُمِينِهِ وَلْيَبْزُقٌ عَن شماله أَوْ تَحْتَ قَدَمه اليُسرى

৭৬১। আবু হুরায়রা ও আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেয়ালে থুথু বা কফ দেখতে পেলেন। তিনি একটি কাঁকর তুলে নিয়ে তা দিয়ে থুথু (কফ) মুছে ফেলেন, 

অতঃপর বলেনঃতোমাদের কেউ থুথু ফেলতে চাইলে সে যেন তা তার সামনের দিকে এবং তার ডান দিকে না ফেলে, রবং তার বাম দিকে বা তার বাম পায়ের নীচে ফেলে।

٧٦٢ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيْفَ تَنَا عَائِدُ بْنُ حَبِيبٍ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسِ أَنَّ النَّبِيِّ رأى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَغَضِبَ حَتَّى إِحْمَرٌ وَجْهُهُ فَجَاءَتْهُ امْرَأَةٌ مِّنَ الأَنْصَارِ فَحَكْتْهَا وَجَعَلَتْ مَكَانَهَا خَلُومًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَحْسَنَ هُدًا

৭৬২। আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কেবলার দিকে থুথু দেখতে পেয়ে খুবই রাগান্বিত হন, এমনকি তাঁর চেহারা রক্তিম বর্ণ ধারণ করে।

এক আনসারী মহিলা এসে তা মুছে ফেলে এবং সেই স্থানে সুগন্ধি লাগিয়ে দেয় । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এটা কত উত্তম !

٧٦٣ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ الْمِصْرِئُ أَنْبَانَا اللَّيْثُ بْنُ سَعْدِ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ الله بن عُمَرَ قَالَ رَأَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم نُخَامَةٌ فِي قِبْلَةِ الْمَسْجِدِ وَهُوَ يُصَلِّي بَيْنَ يَدَيِ النَّاسِ فَحَتْهَا ثُمَّ قَالَ حِيْنَ انْصَرَفَ مِنَ الصَّلَاةِ إِنْ أَحَدَكُمْ إِذَا كَانَ فِي الصَّلَاةِ كَانَ اللَّهُ قبَلَ وَجْهِهِ فَلَا يَتَنَخَمَنْ أَحَدُكُمْ قِبَلَ وَجْهه في الصَّلاةِ .

৭৬৩। আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিবলার দিকে থুথু দেখতে পান।

তখন তিনি লোকদের নিয়ে নামায পড়ছিলেন। তিনি তা মুছে ফেলেন। অতঃপর নামাযশেষে তিনি বলেনঃ 

যখন তোমাদের কেউ নামাযে রত থাকে, তখন আল্লাহ তার সামনে থাকেন।

অতএব তোমাদের কেউ যেন নামাযরত অবস্থায় তার সামনের দিকে থুথু না ফেলে।

٧٦٤ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ تَنَا وَكِيعٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أن النبي صلى الله عليه وسلم حَكَ بُرَاقًا فِي قِبْلَةِ الْمَسْجِدِ .

৭৬৪। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিবলার দিকে (নিক্ষিপ্ত) থুথু মুছে ফেলেন ।



সুনানে ইবনে মাজাহর সবগোলি সহীহ হাদীস শুনার জন্য{হাদীস বিশ্ব নবির বাণী} আমাদের এই ইউটুব চ্যেনেলে দেখুন।
আমাদের এই ইউটুব চ্যেনেলে দৌনন্দিন জিকিরের ফজিলত ও কুরআন সুন্নাত বিষয়ে জানার জন্য{হে মুমিনগণ!}য়ে চ্যেনেলে দেখুন। 
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য{ইসলামিক একাডেমি এনপি} যে দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল{ইসলামিক একাডেমি এন পি}

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.