সুনান ইবনে মাজাহ
অধ্যায়ঃ ৪
كتَابُ الْمَسَاجِدِ وَالْجَمَاعَاتِ
অনুচ্ছেদ : ১১
بَابُ النَّهْي عَنْ إِنْشَادِ الضَّالِ فِي الْمَسْجِدِ
মসজিদে হারানো জিনিস খুঁজে বেড়ানো নিষেধ।
٧٦٥ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ عَنْ أَبِي سَنَانٍ سَعِيدِ بْنِ سِنَانٍ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْتَدِ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيْهِ قَالَ صَلِى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَجُلٌ مَنْ دَعَا إِلَى الْجَمَلِ الْأَحْمَرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا وَجَدْتَهُ إِنَّمَا بُنِيَتِ المَسَاجِدُ لِمَا بُنيت لَهُ
৭৬৫।সুইলামান ইবনে বুরাইদা(রাঃ) থেকে তার পিতার শুত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়লেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বললো, কে লাল উটের খোঁজ দিতে পারে (আমার লাল উটটি হারিয়ে গেছে)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ
তুমি যেন তা না পাও। মসজিদ যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে তা সেই উদ্দেশ্যেই ব্যবহৃত হবে।
٧٦٦ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَنْبَأَنَا ابْنُ لَهِيعَةَ ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ ثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ جَمِيعًا عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيْهِ عَنْ جَدِهِ أَنْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهى عَنْ إِنْشَادِ الضَّالَّةِ فِي الْمَسْجِدِ .
৭৬৬। আমর ইবনে শুআইব (রাঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারানো জিনিস খোঁজার ঘোষণা দিতে নিষেধ করেছেন।
٧٦٧- حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنِي حَيْوَةُ بْنُشُرَيْحٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَسَدِي أَبِي الْأَسْوَدِ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ مَوْلَى شَدَّادِ بْنِ الْهَادِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ سَمِعَ رَجُلا يَنْشُدُ ضَالَة فِي المَسْجِدِ فَلْيَقُلْ لا رَدَّ اللهُ عَلَيْكَ فَإِنَّ الْمَسْجِدَ لَمْ تُبْنَ لِهَذَا
৭৬৭। আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ কোন ব্যক্তি অপর ব্যক্তিকে মসজিদে হারানো জিনিস খোঁজার ঘোষণা দিতে শুনলে সে যেন বলে, আল্লাহ তোমাকে যেন তা ফিরিয়ে না দেন। কারণ এজন্য মসজিদ নির্মাণ করা হয়নি।
সুনানে ইবনে মাজাহর সবগোলি সহীহ হাদীস শুনার জন্য{হাদীস বিশ্ব নবির বাণী} আমাদের এই ইউটুব চ্যেনেলে দেখুন।
আমাদের এই ইউটুব চ্যেনেলে দৌনন্দিন জিকিরের ফজিলত ও কুরআন সুন্নাত বিষয়ে জানার জন্য{হে মুমিনগণ!}য়ে চ্যেনেলে দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য{ইসলামিক একাডেমি এনপি} যে দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল{ইসলামিক একাডেমি এন পি}
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
