সুনান ইবনে মাজাহ
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ৪
بَابُ الْمُحَافَظَة عَلَى الْوُضُوء
উযুর হেফাজত।
۲۷۷ - حدثنا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ ثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ سَالِمِ بْنِ أبي الجَعْدِ عَنْ ثَوبَانَ قَالَ قَالَ رَسُولُ الله استقيمُوا وَلَنْ تُحْصُوا واعْلَمُوا أَنْ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ وَلَا يُحَافِظُ عَلَى الوُضُوء الأ مُؤْمِنٌ .
২৭৭। সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা (দীনের উপর) অবিচল থাকো, যদিও তোমরা আয়ত্তে রাখতে পারবে না। জেনে রাখো, তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম হলো নামায। কেবল মুমিন ব্যক্তিই যত্নসহকারে উযু করে।
۲۷۸ - حَدَّثَنَا اسْحَاقُ بْنُ ابْرَاهِيمَ بْن حَبِيبٍ ثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ لَيْتَ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا واعْلَمُوا أن من أفضل أعْمَالَكُمُ الصَّلاَةَ وَلَا يُحافظ على الوُضُوء الأ مؤمن .
২৭৮। আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা (দীনের উপর) স্থির থাকো, যদিও তোমরা তা নিয়ন্ত্রণে রাখতে পারবে না। জেনে রাখো! তোমাদের সর্বোত্তম আমল হলো নামায। কেবল মুমিন ব্যক্তিই যত্নসহকারে উযু করে।
۲۸۹ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ ثَنَا يَحْيَ بْنُ أَيُّوبَ حَدَّثَنِي اسْحَاقُ بْنُ أسيد عَنْ أَبِي حَفْصِ الدَّمَشْقِي عَنْ أَبِي أُمَامَةَ يَرْفَعُ الْحَدِيث قَالَ اسْتَقِيمُوا ونعما إِنِ اسْتَقَمْتُمْ وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلَاةُ وَلَا يُحَافِظُ عَلَى الوُضُوءِ الأ مؤمن .
২৭৯। আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: তোমরা দীনের উপর স্থির থাকো। তোমরা দীনের উপর অবিচল থাকলে তা কল্যাণকর। তোমাদের কার্যাবলীর মধ্যে সর্বোত্তম কাজ হলো নামায পড়া। মুমিন ব্যক্তিই যত্ন সহকারে ঊযু করে।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
