সুনান ইবনে মাজা
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ৩৬
بَابُ الرَّجُل وَالمَرأَة يَتَوَضَّان من انا ، وأحد
স্বামী-স্ত্রীর একই পাত্রের পানিতে উযু করা।
-۳۸۱ - حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ حَدَّثَنِي نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ قَالَ كَانَ الرِّجَالُ والنِّسَاء يَتَوَضُونَ عَلَى عَهْدِ رَسُول الله الله من انا ، وأحد
৩৮১। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারী ও পুরুষেরা একই পাত্রের পানি দিয়ে উযু করতো।
۳۸۲ - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدَّمَشْقِيُّ تَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ ثَنَا أَسَامَةٌ بن زَيْد عَنْ سَالِمٍ أَبِي النُّعْمَانِ وَهُوَ ابْنُ سَرْح عَنْ أَمْ صُبْيَةَ الجُهَنِيَّةِ قَالَتْ رَبِّمَا اخْتَلَفَتْ يَدَى وَيَدُ رَسُول الله الله فى الوُضُوْء مِنْ إِنَاءِ وَاحِدٍ . قَالَ أَبُو عَبْدِ اللهِ بنُ مَاجَةَ سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ أَمُّ صُبْبَةً هِيَ خَولَهُ بِنْتِ قَيْسٍ فَذَكَرْتُ لِأَبِي زُرْعَةَ فَقَالَ صَدَقَ
৩৮২। উম্মু সুব্য়া আল-জুহানিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একই পাত্রের পানি দিয়ে উযু করার কারণে কখনো কখনো আমার হাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ লাগতো। ইমাম আবু আবদুল্লাহ ইবনে মাজা (রাঃ) বলেন, আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-বুখারী (রাঃ)-কে বলতে শুনেছি যে, উম্মু সুয়া হলেন খাওলা বিনতে কায়েস (রাঃ)। আমি বিষয়টি আবু যুরআ (রাঃ)-র নিকট উত্থাপন করলে তিনি বলেন, মুহাম্মাদ (রাঃ) সত্য বলেছেন।
۳۸۳- حَدَّثَنَا مُحَمَّد بن يحى داود بن شبيه أَبِي حَبِيبٍ عَنْ عَمْرُو بْن هَرَم عَنْ عَكْرِمَةَ عَنْ عَائِشَةَ عَن النَّبي الله أَنَّهُمَا كَانَا يَتَوَضَّأَن جَمِيعًا للصلاة
৩৮৩। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের জন্য একত্রে উযু করতেন।
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
%20Islamic-Academy%20N,P.jpeg)
