(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ৩৯
بَابُ الرَّجُل يَسْتَعِينُ عَلَى وُضُونَه فَيُصَبُّ عَلَيْهِ
উযু করতে অপরের সাহায্য গ্রহণ এবং তার পানি ঢেলে দেয়া ।
۳۸۹ - حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا عِيسَى بْنُ يُونُسَ ثَنَا الْأَعْمَشِ عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ عَنْ مَسْرُوق عَن المُغيرة بن شُعْبَةَ قَالَ خَرَجَ النَّبِيِّ صلى الله عليه وسلم لِبَعْضٍ حَاجَتِهِ فَلمَّا رَجَعَ تَلَقَّيْتُهُ بِالْإِدَاوَةِ فَصَبَبْتُ عَلَيْهِ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَـ م يَغْسلُ ذراعَيْه فَضَاقَت الجُبَّةُ فَاخْرَجَهُمَا مِنْ تَحْتِ الجَبَّةِ فَغَسَلَهُمَا وَمَسَحَ عَلَى خُفْيْه ثُمَّ صَلَّى بِنَا .
৩৮৯। মুগীরা ইবনে শোবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন প্রয়োজনে (পায়খানায়) বের হয়ে গেলেন । তিনি ফিরে এলে আমি পানির বদনাসহ তাঁর কাছে গেলাম এবং তাঁকে পানি ঢেলে দিতে লাগলাম। তিনি তাঁর হস্তদ্বয় ধৌত করলেন, তারপর মুখমণ্ডল ধৌত করলেন। তিনি তাঁর বাহুদ্বয় ধৌত করতে চাইলে তাঁর জুব্বার হাতাদ্বয় সংকীর্ণ হওয়াতে তাঁর দুই হাত জুব্বার নিম্নভাগ দিয়ে বের করলেন এবং তা ধুইলেন, অতঃপর তাঁর মোজাদ্বয়ের উপরিভাগে মাসেহ করলেন, তারপর আমাদের সাথে নামায পড়লেন ।
٣٩٠ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى تَنَا الهَيْثَمُ بْنُ جَمِيلٍ تَنَا شَرِيكَ عَن عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنِ الرَّبِيعِ بِنْتِ مُعَوذ قَالَتْ أَتَيْتُ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِبْضَاةِ فَقَالَ اسْكِبِي فَسَكَبْتُ فَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ وَأَخَذَ مَاءً جَدِيدًا فَمَسَحَ بِهِ رَأْسَهُ مُقَدَّمَهُ وموخره وغَسَلَ قَدَمَيْهِ ثَلَاثًا ثَلَاثًا
৩৯০। আর-রুবাই বিনতে মুআব্বিয (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উযুর পানি নিয়ে এলাম। তিনি বলেন : পানি ঢালতে থাকো। আমি পানি ঢাললাম। তিনি তাঁর মুখমণ্ডল ও দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করলেন। তিনি পুনরায় পানি নিয়ে তা দিয়ে তাঁর মাথা সম্মুখ ও পেছনভাগসহ মাসেহ করলেন এবং তাঁর উভয় পা প্রতিটি অঙ্গ তিনবার করে ধৌত করেন।
۳۹۱- حَدَّثَنَا بِشْرُ بْنُ أَدَمَ ثَنَا زَيْدُ بْنُ الحُبَابِ حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ عُقْبَةَ حَدَّثَنِي حديفَةُ بْن أبي حُدَيفَةَ الْأَزْدِيُّ عَنْ صَفْوَانَ بْنِ عَسَالَ قَالَ صَبَيْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم المَاءَ فِي السَّفَرِ وَالْحَضَرِ فِي الوُضُوءِ .
৩৯১। সায়ান ইবনে আস্সাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ও বাড়িতে থাকাকালে আমি তাঁর উযুর পানি ঢেলে দিয়েছি।
۳۹۲ - حَدَّثَنَا كُرْدُوسُ بْنُ أَبي عَبْدِ الله الواسطى ثَنَا عَبْدُ الكَرِيمَ بْنُ رَوْحٍ ثَنَا أَبِى روح بن عَنْبَسَةَ بْنِ سَعِيدِ ابْنِ أَبِى عَيَّاشٍ مَولى عُثْمَانَ بْنِ عَفَّانَ عَنْ أَبِيْهِ عَنبَسَةَ بْنِ سَعِيدٍ عَنْ جَدَّتِهِ أَمَ أَبِيْهِ أَمَ عَيَّاشٍ وَكَانَتْ أُمَةً لِرُقَيَّةَ بِنْتِ رَسُولِ اللَّهِ قالت كُنتُ أَوَضَى رَسُول الله أنا قَائِمَةٌ وَهُوَ قاعد .
৩৯২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া (রাঃ)-র দাসী উম্মে আইয়্যাশ (রাঃ) থেকে বর্ণিত। তিনি }লেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসছল্লামকে উযু করাতাম। আমি দাঁড়িয়ে পানি ঢালতাম (এবং তিনি বসে উযু করতেন।
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
%20Islamic-Academy%20N,P.jpeg)
