Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, নাকের ভিতর পানি পৌছানো এবং নাক উত্তমরূপে পরিষ্কার করা, অধ্যায়-১,অনুচ্ছেদ-৪৪

 

#ইবনে_মাজাহ, নাকের ভিতর পানি পৌছানো এবং নাক উত্তমরূপে পরিষ্কার করা, অধ্যায়-১,অনুচ্ছেদ-৪৪

সুনান ইবনে মাজা

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

আনুচ্ছেদ ৪৪

المبالغة فى الاستنشاق والاستنثار

নাকের ভিতর পানি পৌছানো এবং নাক উত্তমরূপে পরিষ্কার করা।


٤٠٦- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ ثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ مَنْصُورِح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ مَنْصُورٍ عَنْ هِلَالِ ابْنِ يَسَافٍ عَنْ سَلَمَةَ بْنِقَيْس قَالَ قَالَ لِي رَسُولُ الله له اذا تَوَضَاتَ فَانْتُرْ وَإِذَا اسْتَجْمَرْتَ فَاوتر .


৪০৬। সালামা ইবনে কায়েস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি যখন উযু করবে তখন নাক ভালোভাবে পরিষ্কার করবে। আর যখন তুমি শৌচ করবে, তখন বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করবে ।


٤.٧ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا يَحْيَ بْنُ سَلِيمٍ الطَّائِفِيُّ عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ عَنْ عَاصِمِ بْنِ لَقِيْطِ بْنِ صَبْرَةَ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ قَالَ أَسْبعَ الوُضُوةَ وَبَالِغ في الأَسْتَنْشَاقِ إِلا أَنْ تَكُونَ صَائِمًا .


৪০৭। লকিত ইবনে সবারা (রাঃ) কেতে বর্ণিত তিনি বলেন, আমি বললাম ইয়া রাসূলাল্লাহ! আমাকে উযু সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন : তুমি পরিপূর্ণরূপে উষু করো এবং নাকের ভেতর উত্তমরূপে পানি পৌঁছাও। কিন্তু তুমি রোযাদার হলে তা করবে না


٤٠٨- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ ، وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ عَنِ ابْنِ أَبِي ذَنْبٍ عَنْ قَارِةِ بْنِ شَيْبَةَ عَنْ أَبِي عَطَفَانَ الْمُرِيِّعَنِ ابْنِ عَبَّاس قَالَ قَالَ رَسُولُ اللهِ لهُ اسْتَنْفِرُوا مَرَّتَيْنِ بِالْغَنَيْنِ أَوْ ثَلَاثًا .

৪০৮। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা দুই বা তিনবার পানি দিয়ে উত্তমরূপে নাক পরিষ্কার করো ।


الله قالاً٤٠٩ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ وَدَاوُدُ بْنُ عَبْدِ ثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِي عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم مَنْ تَوَضًا فَلْيَسْتَنْفِرُ وَمَنِ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ قال


৪০৯। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি উযু করে, সে যেন উত্তমরূপে নাক পরিষ্কার করে এবং যে ব্যক্তি শৌচ করে, সে যেন বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করে।



আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ও রিয়াদুস সালেহীন-এর হাদিস শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.