Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, যোহরের নামাযের ওয়াক্ত, অধ্যায়-২,অনুচ্ছেদ-৩

 #ইবনে_মাজাহ, যোহরের নামাযের ওয়াক্ত {৩১২}👳

সুনান ইবনে মাজাহ

অধ্যায়ঃ ২

كِتَابُ الصَّلاة

অনুচ্ছেদঃ ৩

بَابُ وَقْتِ صَلَاةِ الظُّهْرِ

যোহরের নামাযের ওয়াক্ত।

٦٧٣- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ثَنَا يَحْيَ ابْنُ سَعِيدٍ عَنْ شُعْبَةَ عَنْ سِمَاكِ بْنِ حَرْب عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ أَنَّ النَّبِيِّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ


৬৭৩। জাবির ইবনে সামুরা (রাঃ) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (পশ্চিমাকাশে) সূর্য ঢলে পড়ার পর যোহরের নামায পড়তেন ।

٦٧٤- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ثَنَا يَحْيَ ابْنُ سَعِيدٍ عَنْ عَوْفِ بْنِ أَبِي جَمِيلَةَ عَنْ سَيَّارِ بْنِ سَلَامَةَ عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّى صَلَاةَالهَجِيرِ الَّتِي تَدْعُونَهَا الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ .


৬৭৪। আবু বারদা আল-আসলামী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সূর্ষ (পশ্চিমাকাশে)  ঢলে পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামায পড়তেন

٦٧٥ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ ثُنَا الْأَعْمَسُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ حَارِثَةَ بْنِ مُضَرْبِ العَبْدِي عَنْ خَبَّابِ قَالَ شَكَونا إلى رَسُول الله . الرمْضَاء فَلَمْ يُسْكِنَا .


৬৭৫। খাব্বাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রচণ্ড গরমের অভিযোগ করলাম।

কিন্তু তিনি আমাদের অভিযোগ গ্রহণ করেননি ।

٦٧٥(١) - قَالَ أَبُو الحَسَنِ القَطَّانُ حَدَّثَنَا أَبُو حَاتِم ثَنَا الْأَنْصَارِيُّ ثَنَاعون نحوه


৬৭৫।(ক) আবুল হাসান আল - কাত্তান - আবু হাতেম- আল- আনসারী - আওন (রাঃ) তেকে  উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

٦٧٦ - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ ثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ عَنْ سُفْيَانَ عَنْ زَيْدِ بْنِ جُبَيْرَةَ عَنْ خَشْفِ ابْنِ مَالِكِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ شَكُونَا إِلَي النَّبِيِّ حَرَّ الرَّمْضَاء فَلَمْ يُسْكِنَا .


৬৭৬। আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রচণ্ড গরমের অভিযোগ করলাম, কিন্তু তিনি আমাদের অভিযোগ গ্রহণ করেননি।




আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.