Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, ওজর ও জরুরী অবস্থায় নামাযের ওয়াক্ত ,অধ্যায়-২,অনুচ্ছেদ-১১

#ইবনে_মাজাহ, ওজর ও জরুরী অবস্থায় নামাযের ওয়াক্ত {৩২২}👳

সুনান ইবনে মাজাহ

অধ্যায়ঃ ২

كِتَابُ الصَّلاة

অনুচ্ছেদঃ ১১

باب وقت الصلاة في العُذرِ والضَّرُورَةِ

ওজর ও জরুরী অবস্থায় নামাযের ওয়াক্ত।

٦٩٩ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّباحِ ثَنَا عَبْدُ الْعَزِيزِ ابْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِي أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ وَعَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ وَعَنِ الْأَعْرَجِ يُحَدِّثُونَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا وَمَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةَ قَبْلَ أَنْ تَطْلَعَ الشَّمْسُفَقَدْ أَدْرَكَهَا


৬৯৯ । আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের নামাযের এক রাকআত পেলো সে আসরের নামায পেয়ে গেলো। আর যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের নামাযের এক রাকআত পেলো সে ফজরের নামায পেয়ে গেলো ।

۷۰۰- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَ الْمِصْرِيَّانِ قَالَا ثَنَا عَبْدُ اللَّهِ ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطلَعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا وَمَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ رَكَعَةٌ قَبْلَ أَنْ تَعْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَهَا .


৭০০। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেলো, সে ফজরের নামায পেয়ে গেলো।

আর যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসরের এক রাকআত পেলো, সে আসরের নামায।

۷۰۰(۱) - حَدَّثَنَا جَمِيْلُ بْنُ الحَسَنِ ثَنَا عَبْدُ الأَعْلَى ثَنَا مَعْمَرَ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ فَذَكَرَ نَحْوَهُ .


জামীল ইবনুল হাসান আবদুল আলা মামার হুযুরী আবু সালামা

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদীসের অনুরূপ।




আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.