Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, আসরের নামাযের হেফাজতকরা, অধ্যায়-২,অনুচ্ছেদ-৬

#ইবনে_মাজাহ, আসরের নামাযের হেফাজত করা, অধ্যায়-২,অনুচ্ছেদ-৬
সুনান ইবনে মাজাহ

অধ্যায়ঃ ২

كِتَابُ الصَّلاة

অনুচ্ছেদঃ ৬

بَاب الْمُحَافَظَةِ عَلَى صَلَاةِ الْعَصْرِ

আসরের নামাযের হেফাজত করা।

٦٨٤ - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ ثَنَا حَمَّادُ ابْنُ زَيْدٍ عَنْ عَاصِمِ بْنِ بَهْدَلَةَ عَنْ زِرٍ ابْنِ حُبَيْشِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِب أَنْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ الْخَنْدَقِ مَلَا اللهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا كَمَا شَغَلُونَا عَن الصَّلاة الوسطى .


৬৮৪। আলী ইবনে আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের দিন বলেনঃ

আল্লাহ তাদের ঘরসমূহ ও কবরসমূহ আগুন দিয়ে ভরে দিন। যেমন তারা আমাদেরকে মধ্যবর্তী নামায থেকে বিরত রেখেছে।

٦٨٥ - حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ الَّذِي تَفُوتُهُ صَلَاةَ الْعَصْرَ فَكَانَّمَا وَتِرَ أَهْلُهُ وَمَالُهُ


৬৮৫ । ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যার আসরের নামায ছুটে গেল তার পরিবার-পরিজন ও ধন-সম্পদ যেন ধ্বংস হয়ে গেল ।

٦٨٦ - حَدَّثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو ثَنَا عَبْدُ الرَّحْمَنِ ابْنُ مَهْدِي ح وَحَدَّثَنَا يَحْيَ بْنُ حَكِيم ثَنَا يَزِيدُ ابْنُ هَارُونَ قَالَا تَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ عَنْ زُبَيْدِ عَنْ مُرَّةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ حَبَسَ الْمُشْرِكُونَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ صَلَاةِ الْعَصْرِ حَتَّى غَابَتِ الشَّمْسُ فَقَالَ حَبَسُونَا عَنْ صَلَاةِ الوُسْطَى مَلا اللهُ قُبُورَهُمْ وَبُيُوتُهُمْ نَاراً .

.

৬৮৬। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরের নামায থেকে বিরত রাখলো, এমনকি সূর্য ডুবে গেল । 

তখন তিনি বলেনঃ যারা আমাদেরকে মধ্যবর্তী নামায থেকে বিরত রাখলো, আল্লাহ্ তাদের ঘর-বাড়িগুলো ও কবরসমূহ আগুন দিয়ে ভরে দিন।




আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.