Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, এশা ও ফজরের নামায জামাআতে পড়ার ফযীলাত, অধ্যায়-৪, অনুচ্ছেদ-১৮

 

#ইবনে_মাজাহ, এশা ও ফজরের নামায জামাআতে পড়ার ফযীলাত {৩৬৩}🙏
সুনান ইবনে মাজাহ

অধ্যায়ঃ ৪

كتَابُ الْمَسَاجِدِ وَالْجَمَاعَاتِ

অনুচ্ছেদঃ ১৮

بَابُ صَلَاةِ الْعِشَاءِ وَالْفَجْرِ فِي جَمَاعَةٍ

এশা ও ফজরের নামায জামাআতে পড়ার ফযীলাত ।

٧٩٦ - حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدَّمَشْقِيُّ ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ثَنَا الْأَوْزَاعِيُّ ثَنَا يَحْيَ بْنُ أَبِي كَشَيْرٍ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ حَدَّثَنِي عِيسَى بْن طَلْحَةَ حَدَّثَنِي عَائِشَةُ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي صَلَاةِ الْعِشَاءِ وَصَلَاةِ الْفَجْرِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوا .


৭৯৬। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 

যদি লোকেরা এশা ও ফজরের নামাযের যে কত ফযীলাত তা জানতো, তাহলে অবশ্যই তারা এই দুই নামাযে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো।

۷۹۷- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ أَنْبَأَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ أَثْقَلَ الصَّلَاةِ عَلَى الْمُنَافِقِينَ صَلاةُ العِشَاء وَصَلاَةُ الفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيْهِمْ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوا .


৭৯৭। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

মোনাফিকদের জন্য সবচেয়ে ভারবহ (কষ্টকর) হচ্ছে এশা ও ফজরের নামায।

তারা যদি এই দুই নামাযের ফযীলাত সম্পর্কে অবহিত থাকতো, তাহলে অবশ্যই তারা হামাগুড়ি দিয়ে হলেও তাতে হাযির হতো।

۷۹۸- حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عَبَّاشٍ عَنْ عُمَارَةَ بْنِ غَرِيةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَابِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَقُولُ مَنْ صَلِّي فِي مَسْجِدٍ جَمَاعَةٍ أَرْبَعِينَ لَيْلَةَ لَا تَفُوتُهُ الرَّكْعَةُ الْأُولَى مِنْ صَلَاةِ الْعِشَاءِ كَتَبَ اللَّهُ لَهُ بِهَا عِنْقَا مِّنَ النَّارِ .


৭৯৮। উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ 

যে ব্যক্তি মসজিদে এসে জামাআতের সাথে চল্লিশ রাত তাকবীরে উলাসহ এশার নামায পড়বে, তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দেন।



সুনানে ইবনে মাজাহর সবগোলি সহীহ হাদীস শুনার জন্য{হাদীস বিশ্ব নবির বাণী} আমাদের এই ইউটুব চ্যেনেলে দেখুন।
আমাদের এই ইউটুব চ্যেনেলে দৌনন্দিন জিকিরের ফজিলত ও কুরআন সুন্নাত বিষয়ে জানার জন্য{হে মুমিনগণ!}য়ে চ্যেনেলে দেখুন। 
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য{ইসলামিক একাডেমি এনপি} যে দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল{ইসলামিক একাডেমি এন পি}

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.