Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, ইকামতের শব্দগুলো একবার করে বলা, অধ্যায়-৩,অনুচ্ছেদ-৬

#ইবনে_মাজাহ, ইকামতের শব্দগুলো একবার করে বলা {৩৩৭}📓📓
 সুনান ইবনে মাজাহ

অধ্যায়ঃ ৩

كتَابُ الْآذَانِ وَالسُّنَّةِ فِيهَا

অনুচ্ছেদঃ ৬

باب إفراد الإقامة

ইকামতের শব্দগুলো একবার করে বলা।

۷۲۹- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْجَراحِ ثَنَا المُعْتَمِرُ ابْنُ سُلَيْمَانَ عَنْ خَالِدٍ الْحَدَاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكَ قَالَ التَمِسُوا شَيْئًا يُؤْذِنُونَ بِهِ عَلَمًا لِلصَّلَاةِفَأمِرَ بِلال أَنْ يُسْفَعَ الأَذانَ وَيُوتِرَ الْاقَامَةَ .


৭২৯। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবীগণ নামাযের ওয়াক্তের সংকেতবাহী কোন পন্থা খুঁজছিলেন। 

তখন বিলাল (রাঃ)-কে আযানের শব্দাবলী দু'বার করে এবং ইকামতের শব্দাবলী একবার করে বলার নির্দেশ দেয়া হয়।


۷۳۰- حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلَى الْجَهْضَمِيُّ ثَنَا عُمَرُ بْنُ عَلِيِّ عَنْ خَالِدٍ الْحَذَاءِ عَنْ أبِي قِلَابَةَ عَنْ أَنَسٍ قَالَ أُمَرَ بِلال أَنْ يُسْفَعَ الأَذَانَ وَيُوتِرَ الإقامة .


৭৩০। আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ)-আজানের শব্দাবলী জোড সংখ্যায় এবং ইকামতের শব্দাবলী বেজোড় সংখ্যায় বলার নির্দেশ দেয়া হয়

۷۳۱- حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا عَبْدُ الرَّحْمَنِ ابْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ مُؤَذَنَ رَسُول الله صلى الله عليه وسلم حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ عَنْ جَدَهِ أَنْ أَذَانَ بِلال كَانَ مَثْنى مَثْنى وَاقَامَتُهُ مُفْرَدَةٌ .


৭৩১। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াযযিন আম্মার ইবনে সাদ (রাঃ) থেকে বর্ণিত

তিনি বলেন, বিলাল (রাঃ) আযানের শব্দাবলী দুইবার করে এবং ইকামতের শব্দাবলী একবার করে উচ্চারণ করতেন।


۷۳۲- حَدَّثَنَا أَبُو بَدْرٍ عَبَادُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنِي مَعْمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ ابی رافع مولى النَّبِيِّ صلى الله عليه وسلم حَدَّثَنِي أَبِي مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِيْهِ عُبَيْدِ اللهِ عَنْ أَبِي رَافِعِ قَالَ رَأَيْتُ بِلالا يُؤَذِّنُ بَيْنَ يَدَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَثْنَى مَثْنَى وَيُقِيمُ وَاحِدَةً .


৭৩২। আবু রাফে (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,আমি বিলাল (রাঃ)- দেকেছি যে, 

তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আযানের প্রতিটি বাক্য দুইবার করে এবং ইকামতের প্রতিটি বাক্য একবার করে বলেছেন।




আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।

আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.