সুনান ইবনে মাজাহ
(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)
অনুচ্ছেদঃ ২৪
بَابُ النَّهْي عَنِ الإِجْتِمَاعِ عَلَى الخَلَاءِ وَالْحَدِيثِ عِنْدَهُ
একত্রে বসে পায়খানা করাও নিষেধ এবং তখন পরস্পর কথা বলাও নিষেধ।
٣٤٢- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا عَبْدُ اللهِ بْنُ رَجَاء أَنْبَأَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ عَنْ يَحْيَ بْنِ أَبِي كَثِيرٍ عَنْ هِلَالِ بْنِ عِيَاضٍ عَنْ أَبِي سَعِيدِ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ الله صلى الله عليه وسلم قَالَ لا يَتَنَاجى اثْنَانِ عَلَى غَائِطِهِمَا يَنْظُرُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا إِلَى عَوْرَةِ صاحبه فَإِنَّ اللهَ عَزَّ وَجَلٌ يَنْقُتُ عَلَى ذلكَ
৩৪২। আৰু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দুই ব্যক্তি যেন এমনভাবে পায়খানায় না বসে যে, একে অপরের আভরণীয় অঙ্গ দেখতে পায় এবং এই অবস্থায় পরস্পর বাক্যালাপ না করে। কারণ তাতে আল্লাহ অসন্তুষ্ট হন।
٣٤٢(١) - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا سَلَمُ بْنُ إِبْرَاهِيمَ الْوَرَاقُ ثَنَا عِكْرِمَةُ عَنْ يَحْيَ بْنِ أَبِى كَثِيرٍ عَنْ عِبَاضِ بْنِ هِلَالٍ قَالَ مُحَمَّدُ بْنُ يَحْى وَهُوَ الصَّوابُ .
৩৪২ (ক)। মুহাম্মাদ ইবনে ইয়াহ্ইয়া-সাল্ম ইবনে ইবরাহীম ইকরিমা-ইয়াহ্ইয়া ইবনে আবু কাসীর-ইয়াদ ইবনে হেলাল (রাঃ) সূত্রেও পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
٣٤٢ (ب) - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ ثَنَا عَلِيُّ بْنُ أَبِي بَكْرٍ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ عِكْرِمَةَ ابْنِ عَمَّارٍ عَنْ يَحْيَ بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عِيَاضٍ بْنِ عَبْدِ اللَّهِ نَحْوَهُ .
৩৪২ (খ)। মুহাম্মাদ ইবনে হুমাইদ-আলী ইবনে আবু বাক্র-সুফিয়ান সাওরী-ইকরিমা ইবনে আম্মার-ইয়াহ্ইয়া ইবনে আবু কাসীর-ইয়াদ ইবনে আবদুল্লাহ (রাঃ) সূত্রেও উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
