Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, পাগড়ির উপর মাসেহকরা,অধ্যায়-১,অনুচ্ছেদ-৮৯

#ইবনে_মাজাহ, পাগড়ির উপর মাসেহ করা, অধ্যায়-১,অনুচ্ছেদ-৮৯
সুনান ইবনে মাজাহ

(প্রথম খণ্ড)

অধ্যায়ঃ ১

كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا

(পবিত্রতা ও তার সুন্নাতসমূহ)

অনুচ্ছেদঃ৮৯

بَابُ مَا جَاءَ فِي الْمَسْحُ عَلَى العِمَامَةِ

পাগড়ির উপর মাসেহ করা।


٥٦١ - حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنِ الْأَعْمَشِ عَنِ الْحَكَمِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ ابْنِ أَبِي لَيْلَى عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ عَنْ بِلال أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مسَحَ عَلَى الخُفَّيْنِ والحَمَار .


৫৬১। বিলাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চামড়ার মোজাদ্বয় ও পাগড়ির উপর মাসেহ করেছেন।


٥٦٢ - حَدَّثَنَا دُحَيْمَ ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ثَنَا الْأَوْزَاعِيُّ ، وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَب ثَنَا الْأَوْزَاعِيُّ ثَنَا يَحْيَ بْنُ أَبِي كَثِيرٍ ثَنَا أَبُو سَلَمَةَ عَنْ جَعْفَرِ بْنِ عَمْرٍو عَنِ أَبِيْهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى الخفين والعمامة .


৫৬২। জাফর ইবনে আমর (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চামড়ার মোজাদ্বয় ও পাগড়ির উপর মাসেহ করতে দেখেছি।


٥٦٣ - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ عَنْ دَاوُدَ بْنِ أَبِي القُراتِ عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ أَبِي شُرَيْحٍ عَنْ أَبِي مُسْلِمٍ مَوْلَى زَيْدِ بْنِ صُوحَانَ قَالَ كُنْتُ مَعَ سَلْمَانَ فَرَأَى رَجُلاً يَنْزِعُ خُفَيْهِ لِلْوُضُوْءِ فَقَالَ لَهُ سَلَمَانُ أَمْسَحْ عَلَى خُفْيْكَ وَعَلَى خِمَارِكَ وَبِنَاصِيَتِكَ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى الخُفَّيْنِ والحَمَارِ .


৫৬৩। যায়েদ ইবনে স্হান (রাঃ)-র মুক্তদাস আবু মুসলিম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সালমান (রাঃ)-র সাথে ছিলাম। তিনি এক ব্যক্তিকে উযু করার উদ্দেশে তার চামড়ার মোজাদ্বয় খুলতে দেখে তাকে বলেন, তুমি তোমার মোজাদ্বয়ের উপর, তোমার পাগড়ীর উপর ও তোমার মাথার সম্মুখভাগ মাসেহ করো। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজাদ্বয় ও পাগড়ীর উপর মাসেহ করতে দেখেছি।


٥٦٤ - حَدَّثَنَا أَبُو طَاهِرٍ أَحْمَدُ بْنُ عَمْرِو ابْنِ السَّرْحِ ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ تَنَا مُعَاوِيَةُ ابْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُسْلِمٍ عَنْ أَبِي مَعْقِلٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم تَوَضًا وَعَلَيْهِ عِمَامَةٌ قِطْرِيَّةٌ فَأَدْخَلَ يَدَهُ مِنْ تَحْتِ العِمَامَةِ فَمَسَحَ مُقَدِّمَ رَأْسِهِ وَلَمْ يَنْقُضِ العِمَامَةَ .


৫৬৪ । আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতরী পাগড়ী পরিহিত অবস্থায় উযু করতে দেখেছি। 


তিনি তাঁর পাগড়ীর নিম্নভাগ দিয়ে তাঁর হাত প্রবেশ করিয়ে তাঁর মাথার সম্মুখভাগ মাসেহ করেন এবং পাগড়ী খুলেননি।



আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।

সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।

আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.