(প্রথম খণ্ড)
অধ্যায়ঃ ১
كِتَابُ الطَّهَارَةِ وَسُنَنِهَا
অনুচ্ছেদঃ১২৫
بَابُ مَا جَاءَ فِي مُؤَاكِلَة الْحَائِضِ وَسُوْرِهَا
ঋতুবতী নারীর সাথে একত্রে পানাহার এবং তার উচ্ছিষ্ট।
٦٤٣ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ لَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ثَنَا شُعْبَهُ عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ بْنِ هَانِي عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَتَعَرقُ العَظمَ وَأَنَا حَائِضِ فَيَأْخُذُهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَيَضَعُ فَمَهُ حَيْثُ كَانَ فَمِنْ وَأَشْرَبُ مِنَ الْإِنَاءِ فَيَأْخُذُهُرَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَيَضَعُ فَمَهُ حَيْثُ كَانَ فَمِنْ وَأَنَا حَائِضِ .
৬৪৩। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ঋতুবতী অবস্থায় হাড় চুষতাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিয়ে আমার মুখ লাগানো স্থানে তাঁর মুখ রেখে তা চুষতেন। আবার আমি ঋতুবতী থাকাকালে যে পাত্রে পানি পান করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিয়ে আমার মুখ লাগানো স্থানে তাঁর মুখ লাগিয়ে পান করতেন।
٦٤٤ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا أَبُو الوَلِيدِ ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتِ عَنْ أَنَسٍ أَن اليَهُودَ كَانُوا لا يَجْلِسُونَ مَعَ الحَائِضِ فِي بَيْتِ وَلَا يَأْكُلُونَ وَلَا يَشْرَبُونَ قَالَ فَذَكرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللهُ (وَيَسْتَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ اذَى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي المَحِيضِ فَقَالَ رَسُولُ اللهِ اصْنَعُوا كُلِّ شَيْءٍإلا الجماع .
৬৪৪। আনাস (রাঃ) থেকে বর্ণিত। বাড়িতে ইহুদীরা ঋতুবতী মহিলাদের সাথে একত্রে বসতো না এবং পানাহার করতো না। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষয়টি উত্থাপন করা হলে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন (অনুবাদ) : “লোকে আপনাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুন ঃ তা অশুচি। অতএব তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীসঙ্গ ত্যাগ করো” (সূরা বাকারা : ২২২)।
এখানে “জীসংগ ত্যাগ” করার অর্থ যৌনসম্ভোগ থেকে বিরত থাকা। উক্ত অবস্থায় এ কাজ সম্পূর্ণ হারাম। এ ছাড়া যাবতীয় প্রকারের মেলামেশা, সেবা গ্রহণ ইত্যাদি বৈধ (অনুবাদক)।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তাদের সাথে সঙ্গম ব্যতীত আর সবকিছুই করতে পারো।
আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
.png)