Type Here to Get Search Results !

#ইবনে_মাজাহ, নামাযের ওয়াক্ত সমূহ,অধ্যায়-২,অনুচ্ছেদ-১

#ইবনে_মাজাহ, নামাযের ওয়াক্তসমূহ, অধ্যায়-২,অনুচ্ছেদ-১
সুনান ইবনে মাজাহ

অধ্যায়ঃ ২

كِتَابُ الصَّلاة

অনুচ্ছেদঃ ১

أَبْوَابُ مَواقيت الصلاة

নামাযের ওয়াক্তসমূহ।

٦٦٧ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَاحِ وَأَحْمَدُ بْنُ سِنَانٍ قَالاَ تَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ أَنْبَأَنَا سُفْيَانُ ح وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مَيْمُونَ الرَّقِيُّ تَنَا مَخْلِدُ بْنُ يَزِيدَ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيْهِ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلاةِ فَقَالَ صَلِّ مَعَنَا هُدَيْنِ الْيَوْمَيْنِ فَلَمَّا زَالَتِ الشَّمْسُ أَمَرَ بِلالاً فَاذْنَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الظُّهْرَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ مُوتَفِعَةٌ بَيْضَاءُ نَقِيَّةٌ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ العِشَاءَ حِيْنَ غَابَ الشَّفَقُ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْفَجْرَ حِينَ طَلَعَ الْفَجْرُ . فَلَمَّا كَانَ مِنَ الْيَوْمِ الثَّانِي أَمَرَهُ فَأَذْنَ الظُّهْرَ فَأَبْرَدَ بِهَا وَأَنْعَمَ أَنْ يُبْرِدَ بِهَا ثُمَّ صَلَّى العَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ أَخْرَهَا فَوْقَ الَّذِي كَانَ فَصَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ تَغِيْبَ الشَّفَقُ وَصَلَّى الْعِشَاءَ بَعْدَ مَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ وَصَلَّى الْفَجْرَ فَأَسْفَرَ بِهَا، ثُمَّ قَالَ ابْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلاةِ فَقَالَ الرَّجُلُ أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ وَقْتُ صَلَواتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ .


৬৬৭। বুরাইদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাঁকে নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করে। 

তিনি বলেন : তুমি আমাদের সাথে এই দুই দিন নামায পড়ো। সূর্য ঢলে পড়লে তিনি বিলাল (রাঃ)-কে আযান দেয়ার নির্দেশ দিলে তিনি আযান দেন।

এরপর তিনি তাকে একামত দেয়ার নির্দেশ দেন এবং যোহরের নামায পড়েন।

এরপর তিনি তাকে আসরের নামাযের (আযান দেয়ার ) নির্দেশ দেন এবং আসরের নামায পড়েন এবং সূর্য তখন অনেক উপরে সাদা, পরিচ্ছন্ন ও উজ্জ্বল ছিল।

এরপর সূর্য অস্ত গেলে তিনি তাঁকে মাগরিবের আযান দেয়ার নির্দেশ দেন এবং মাগরিবের নামায পড়েন।

অতঃপর পশ্চিম আকাশের সাদা আভা (শাফাক) অদৃশ্য হওয়ার পর তাকে এশার নামাযের আযান দেয়ার নির্দেশ দেন এবং এশার নামায পড়েন।

অতঃপর ফজরের ওয়াক্ত হলে তিনি তাকে আযান দেয়ার নির্দেশ দেন এবং ফজরের নামায পড়েন ।

দ্বিতীয় দিন তিনি বিলাল (রাঃ)-কে আযানের নির্দেশ দিলে তিনি যোহরের আযান দেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্বে যোহরের নামায পড়েন।

অতঃপর তিনি আসরের নামায পড়েন, যখন সূর্য উপরে ছিল ঠিকই, কিন্তু প্রথম দিনের তুলনায় একটু বেশি ঢলে পড়েছিল।

অতঃপর তিনি পশ্চিম আকাশের শুভ্র আভা অদৃশ্য হওয়ার আগে মাগরিবের নামায পড়েন। রাতের এক-তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার পর তিনি এশার নামায পড়েন৷

পূর্বাকাশ পরিষ্কার হওয়ার পর তিনি ফজরের নামায পড়েন, অতঃপর বলেনঃ

নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসাকারী কোথায়? লোকটি বললো, এই যে আমি, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেনঃ

তোমরা যেভাবে দেখতে পেলে তোমাদের নামাযের ওয়াক্তসমূহ তার মাঝখানে অবস্থিত ।

٦٦٨ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ الْمِصْرِى أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدِ عَنِ ابْنِ شِهَابٍ أَنَّهُ كَانَ قَاعِدَا عَلَى مَيَاثِرِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي إِمَارَتِهِ عَلَى الْمَدِينَةِ وَمَعَهُ عروةةُ بْنُ الزَّبَيْرِ فَأَخَّرَ عُمَرُ العَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلِي امَامَ رَسُولِ اللهِ الله فَقَالَ لَهُ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةٌ قَالَ سَمِعْتُ بَشِيْرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ نَزَلَ جِبْرِيلُ فَامْنِي فَصَلَّيْتُ مَعَهُ ثُمَّ صَلَيْتُ مَعَهُ ثُمَّ صَلَيْتُ مَعَهُ ثُمَّ صَلَيْتُ مَعَهُ ثُمَّ صَلَّيْتُ مَعَهُ يَحْسِبُ بِاَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ .


৬৬৮। ইবনে শিহাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি উমার ইবনে আবদুল আযীয (রাঃ)-এর গদীতে বসা ছিলেন, যখন তিনি মদীনার গভর্নর ছিলেন।

উরওয়া ইবনু যুবাইর (রাঃ)-ও তার সাথে ছিলেন। উমার ইবনে আবদুল আযীয (রাঃ) আসরের নামায পড়তে কিছুটা বিলম্ব করলেন।

উরওয়া (রাঃ) তাকে বলেন, জিবরাঈল (আঃ) অবতরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম হিসাবে নামায আদায় করেন।

উমার (রাঃ) তাকে বলেন, হে উরওয়া! আপনি কি বলছেন, তা ভেবে দেখুন। তিনি বলেন, আমি বাশীর ইবনে আবু মাসউদ (রাঃ)-কে বলতে শুনেছি, আমি আবু মাসউদ (রাঃ)-কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ 

জিবরাঈল (আঃ) নাযিল হয়ে আমার ইমামতি করলেন। এরপর আমি তাঁর সাথে নামায পড়লাম, অতঃপর আমি তাঁর সাথে নামায পড়লাম, অতঃপর আমি তাঁর সাথে নামায পড়লাম, অতঃপর আমি তার সাথে নামায পড়লাম।

এভাবে তিনি তাঁর আঙ্গুল দিয়ে পাঁচ ওয়াক্ত নামায গণনা করেন



আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে

জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।

#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.