অধ্যায়ঃ ৪
كتَابُ الْمَسَاجِدِ وَالْجَمَاعَاتِ
অনুচ্ছেদঃ ৩
بَابُ أَيْنَ يَجُوزُ بنَاءُ الْمَسَاجِدِ
মসজিদসমূহ নির্মাণের বৈধ স্থান ।
٧٤٢ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا وَكِيعٌ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ أَبِي التَّبَاحِ الضُّبَعِي عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ مَوْضِعُ مَسْجِدِ النَّبِيِّ صلى الله عليه وسلم لِبَنِي النَّجَارِ وَكَانَ فِيْهِ نَخْلٌ وَمَقَابِرُ لِلْمُشْرِكِيْنَ فَقَالَ لَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم ثَامِنُونِي بِهِ قَالُوا لَا تأخُذُ لَهُ ثَمَنًا أَبَدًا قَالَ فَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَبْنِيْهِ وَهُمْ يُنَاوِلُونَهُ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ أَلَا إِنَّ الْعَيْشَ عَيْشَ الْآخِرَةِ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَةِ قَالَ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ أَنْ يُبْني المَسْجِدَ حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلاةُ .
৭৪২। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের স্থানটি ছিল নাজ্জার গোত্রের, সেখানে কিছু সংখ্যক খেজুর গাছ এবং মুশরিকদের কবর ছিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেনঃ তোমরা এই জমিখণ্ড আমার নিকট বিক্রয় করো। তারা বলেন, আমরা কখনো এর বিনিময় মূল্য গ্রহণ করবো না।
রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের কাজ শুরু করেন এবং সাহাবীগণ তাঁকে মাটি ও কাদা দিতে থাকেন।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেনঃ “আখেরাতের জীবনই প্রকৃত জীবন। আপনি আনসার ও মুহাজিরদের ক্ষমা করুন”।
ইতিপূর্বে যেখানেই নামাযের ওয়াক্ত হয়ে যেতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই নামায পড়তেন
٧٤٣ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا أَبُو هَمَّامِ الدِّلالُ ثَنَا سَعِيدُ بْنُ السَّائِبِ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عِيَاضٍ عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَهُ أنْ يُجْعَلَ مَسجِدَ الطَّائف حَيْثُ كَانَ طَاعْبَتُهُمْ .
৭৪৩। উসমান ইবনে আবুল আস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তায়েফবাসীদের জন্য তাদের মূর্তির পাদপিঠে মসজিদ নির্মাণের নিদেশ দেন।
٧٤٤- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْى ثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ ثَنَا مُوسَى بْنُ أَعْيُنٍ ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ وَسُئِلَ عَنِ الْحَيْطَانِ تُلْقَى فِيْهَا العَدْرَاتُ فَقَالَ إِذَا سُقِيَتْ مِرَارًا فَصَلُّوا فِيهَا يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم
৭৪৪। ইবনে উমর (রাঃ) তেকে বর্ণিত। তাকে ময়লা -আর্বজনা ফেলার এস্থান সম্পর্কে জিজ্ঞেস করা হলো।
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বলেন, কয়েকবার পানি ঢেলেদেয়ার পর তথায় নামায পড়া যাবে।
আমাদের এই ইউটুব চ্যেনেলে দৌনন্দিন জিকিরের ফজিলত ও কুরআন সুন্নাত বিষয়ে জানার জন্য{হে মুমিনগণ!}য়ে চ্যেনেলে দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য{ইসলামিক একাডেমি এনপি} যে দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল{ইসলামিক একাডেমি এন পি}
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)