অনুচ্ছেদ: ২৮
بَابُ التَّسْلِيم
সালাম ফিরানো।
٩١٤- اللهِ بْنِ نُمَيْرٍ ثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ عَنْ أَبِي إِسْحَاء بن عبد محمد حَدَّثَنَا عَنِ ابْنِ الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللهِ أَنْ رَسُول الله صلى الله عليه وسلم كَانَ يُسَلِّمُ عَنْ يُمِينِهِ وَعَنْ وَرَحْمَةُ الله شمَالِهِ حَتَّى يُرى بَيَاضُ خَدِهِ السّلامُ عَلَيْكُمْ وَرَحْـ
৯১৪। আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডানে ও বামে সালাম ফিরাতেন, এমনকি তাঁর দুই গালের শুভ্রতা দেখা যেতো। (তিনি বলতেন) “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ” (আপনাদের উপর শাস্তি ও আল্লাহ্ অনুগ্রহ বর্ষিত হোক)।
صْعَبِ بْنِ ثَابِتِ بْنِ عن غَيْلَانَ ثَنا بشر بن ٩١٥- حَدَّثَنَا مَحْمُودُ بن عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَاصِ عَنْ عَامِرٍ بنِ سَعْدِ عَنْ أَبِيْهِ أَنْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يُسَلِمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يُسَارِهِ .
৯১৫। আমের ইবনে সাদ (র) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান দিকে ও বাঁম দিকে সালাম ফিরাতেন ।
٩١٦ - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ ثَنَا يَحْيَ بْنُ أَدَمَ ثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ صِلَةَ بْنِ زُفَرَ عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُسَلِّمُ عَنْ يُمِينِهِ وَعَنْ يُسَارِهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِهِ السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ الله
৯১৬। আম্মার ইবনে ইয়াসির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডানে ও বামে এমনভাবে সালাম ফিরাতেন যে, তাঁর দুই গালের শুভ্রতা দেখা যেতো। (তিনি বলতেন) : “আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ” ।
..
۹۱۷ - حَدَّثَنَا عَبْدُ الله بْنُ عَامِرِ بْن زُرَارَةَ ثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ أَبِي اسْحَاقَ عَنْ يَزِيدَ بْن أَبي مَرْيَمَ عَنْ أَبِي مُوسى قَالَ صَلَى بِنَا عَلَى يَوْمَ الجَمَل صَلَاةً ذكَرَنَا صَلاةَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَامَّا أَنْ تَكُونَ نَسِيْنَاهَا وَأَمَّا أَنْ نُكُونَ تَرَكْنَاهَا فَسَلَّمَ عَلَى يَمِينِهِ وَعَلَىٰ شَمَاله
৯১৭। আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রা) উটের যুদ্ধের দিন আমাদেরসহ নামায পড়েন। তার নামায আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাযের কথা স্মরণ করিয়ে দিল। জানি না, আমরা কি সেই পদ্ধতি ভুলে গিয়েছি, না আমরা তা ত্যাগ করেছি। তিনি তার ডানে ও বামে সালাম ফিরালেন।
আমাদের এই ইউটুব চ্যেনেলে কুরআন সুন্নাত হাদীস,দৌনন্দিন জিকিরের ফজিলত বিষয়ে
জানার জন্য চ্যনেলে {হে মুমিনগণ!}দেখুন।
সুনানে ইবনে মাজহা সহি হাদিস শুনুর জন্য ইউটুব চ্যনেস {হাদিস বিশ্বনবির বাণী}দেখুন।
আল-কুরআন ও হাদীসের আলোচনা পাড করার জন্য {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
আল-কোরআন ১১৪টি সুরা শুনার জন্য ইউটুব চ্যেনেল {ইসলামিক একাডেমি এনপি}দেখুন।
#সুনানে_ইবনে_মাজাহ #হাদীস_বিশ্ব_নবীর_বাণী #ইসলামিক_একাডেমি_এনপি #হে_মুমিনগণ! #রিয়াদুস_সালেহীন #মুহাম্মদের_বাণী #ইবনে_মাজাহ
%20Islamic-Academy%20N,P.jpeg)
